1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
পিএসজিতেই থাকছেন এমবাপে - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার

পিএসজিতেই থাকছেন এমবাপে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
Spread the love

প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) চাহিদার সঙ্গে আর পেরে উঠলো না রিয়াল মাদ্রিদ। কয়েক দফায় দাম বাড়িয়েও কাইলিয়ান এমবাপেকে নিজেদের দলে পেল না স্প্যানিশ ক্লাবটি। চলতি মৌসুমের পুরোটা পিএসজিতেই থাকছেন ২০১৮ বিশ্বকাপের উদীয়মান তারকা।

ফুটবলভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকম তাদের প্রতিবেদনে জানাচ্ছে, এমবাপের জন্য ২০০ মিলিয়ন ইউরোর চাহিদা ছিল পিএসজির। কিন্তু রিয়াল মাদ্রিদ ১৮০ মিলিয়ন ইউরোর বেশি দিতে রাজি নয়। যে কারণে অনেক ইচ্ছে থাকার পরও রিয়ালে যেতে পারছেন না এমবাপে।

তবে এ মৌসুমে না গেলেও নতুন মৌসুমে হয়তো বিনা ট্রান্সফার ফিতেই রিয়ালে যোগ দিতে পারবেন এমবাপে। কেননা ২০২১-২২ মৌসুম পর্যন্তই পিএসজির সঙ্গে চুক্তি রয়েছে তার। যার মানে দাঁড়ায় ২০২২-২৩ মৌসুম শুরুর আগে তিনি নিজের ইচ্ছেমতো ফ্রি ট্রান্সফারেই যে কোনো দলে যোগ দিতে পারবেন।

মঙ্গলবার বন্ধ হয়ে যাচ্ছে চলতি মৌসুমের ট্রান্সফার উইন্ডো। এর মধ্যে এমবাপেকে দলে পেতে দুই দফায় বড় অঙ্কের প্রস্তাবই দিয়েছিল রিয়াল। কিন্তু ১৮০ মিলিয়ন ইউরোর বিশাল অঙ্কের প্রস্তাবেও রাজি হয়নি পিএসজি। তাই আরও এক মৌসুম প্যারিসেই কাটাতে হবে ২২ বছর বয়সী ফুটবলারকে।

অন্যদিকে এমবাপের সঙ্গে নতুন চুক্তি করার জন্য অন্তত ছয়বার প্রস্তাব দিয়েছে পিএসজি। কিন্তু রিয়ালে যাওয়ার জন্য মুখিয়ে থাকা এমবাপে সব প্রস্তাবই ফিরিয়ে দিয়েছেন। যে কারণে আগামী মৌসুমে ফ্রি-তেই এমবাপেকে ছেড়ে দিতে হবে পিএসজিকে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares