1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
গাইবান্ধায় জিনের বাদশা প্রতারক চক্রের গ্রেফতার-২ - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

গাইবান্ধায় জিনের বাদশা প্রতারক চক্রের গ্রেফতার-২

এস এম শাহাদৎ হোসাইন গাইবান্ধা জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
Spread the love

এস এম শাহাদৎ হোসাইন গাইবান্ধা জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জিনের বাদশা প্রতারক চক্রের সদস্য সাইদুল ইসলাম ও শ্রী চন্দন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। দিনাজপুর জেলার বিরামপুরের এক গৃহবধূর দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়। এসময় ওই গৃহবধূর কাছ থেকে হাতিয়ে নেয়া দুইটি স্বর্ণের চেইন, দুইটি ব্যাসলেট ও নগদ ৪৯ হাজার টাকা জব্দ করা হয়। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতাররা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার খানসাপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিন আকন্দের ছেলে সাইদুল ইসলাম ও তালুক রহিমাপুর গ্রামের শ্রী বাসুদেব সরকারের ছেলে শ্রী চন্দন সরকার। তাজুল ইসলাম বলেন,তাদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ উপজেলার পৃথক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গত কয়েকদিন আগে জিনের বাদশা সেজে মোবাইল ফোনে গুপ্তধন দেওয়ার কথা বলে অভিনব কৌশলে বিরামপুর এলাকার নুর আলম মন্ডলের স্ত্রী উম্মে হাবিবা বেগমের কাছ থেকে স্বর্ণের বালা, চেইন, ব্যাসলেট ও নগদ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। প্রতারণার শিকার ওই গৃহবধূ বিষয়টি বুঝতে পেরে ঘটনা ও প্রতারকদের বর্ণনা উল্লেখ করে গোবিন্দগঞ্জ থানায় গত শুক্রবার একটি প্রতারণা মামলা করেন। ওই রাতেই গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সাইদুল ইসলাম ও চন্দন সরকারকে গ্রেফতার করে। পরে গ্রেফতারদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই গৃহবধূর দুটি স্বর্ণের চেইন, দুটি ব্যাসলেট ও নগদ ৪৯ হাজার টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে জিনের বাদশা সেজে প্রতারণার কাজে ব্যবহৃত ১৯টি সিমকার্ড ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares