1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
মেহেরপুরে এনপিবি নিউজের বর্ষপূর্তি পালন নবীনগরে এমপি মান্নানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতায় কপ-৩১ সম্মেলনে যাচ্ছেন নারায়ণগঞ্জের সায়মন কিশোরগঞ্জে উৎসাহ উদ্দীপনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল

টিকার আওতায় এসেছে দেশের ১ কোটি ৯১ লাখ ৮৩ হাজার মানুষ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
Spread the love

দেশের ১ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ৪৬২ জন মানুষ করোনা (কোভিড-১৯) টিকার আওতায় এসেছে। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার ৬৩০ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৭ লাখ ৩২ হাজার ৮৩২ জন।

এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৮৪ লাখ ৬৬ হাজার ৪২৪ জন ও নারী ৫৯ লাখ ৮৪ হাজার ২০৬ জন। দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ২৯ লাখ ৯৯ হাজার ৯৬৫ জন পুরুষ ও ১৭ লাখ ৩২ হাজার ৮৬৭ জন নারী।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি ৩ লাখ ৫৮ হাজার ১৮ জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ৬৮ লাখ ৪৪ হাজার ৮৫ জন। ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৭২ হাজার ৪০৭ জন। আর মডার্নার টিকা নিয়েছেন ১৬ লাখ ৭২ হাজার ৪০১ জন।

অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৬৪ লাখ ৯৭ হাজার ৩৭ জন ও নারী ৩৮ লাখ ৬০ হাজার ৯৮১ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৪৫ লাখ ৩৭ হাজার ৯৫৫ জন দ্বিতীয় ডোজ ও ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ২৮ লাখ ৮৭ হাজার ৯৪০ জন ও নারী ১৬ লাখ ৫০ হাজার ১৫ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ৯ হাজার ৯৭ জন পুরুষ ও নারী ২২ লাখ ১০ হাজার ৯৬৬ জন।

এদিকে গত ১৯ জুন থেকে দেশে চীনের সিনোফার্মের করোনার টিকার প্রয়োগ শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে এখন পর্যন্ত এই টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৩৭ লাখ ৯০ হাজার ২৪৯ জন ও নারী ৩০ লাখ ৫৩ হাজার ৮৩৬ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৬৬ লাখ ৭১ হাজার ৭৬৩ জন প্রথম ডোজ ও ১ লাখ ৭২ হাজার ৩২২ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩৬ লাখ ৯৬ হাজার ৮৩৫ ও নারী ২৯ লাখ ৭৪ হাজার ৯২৮ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৯৩ হাজার ৪১৪ জন পুরুষ ও নারী ৭৮ হাজার ৯০৮ জন।

ঢাকার সাতটি কেন্দ্রে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা নিয়েছেন ৭২ হাজার ৪০৭ জন। এদের মধ্যে পুরুষ ৬১ হাজার ৬১০ জন ও নারী ১০ হাজার ৭৯৭ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫০ হাজার ২৫৫ জন প্রথম ডোজ ও ২২ হাজার ১৫২ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৩ হাজার ২৪৮ জন ও নারী ৭ হাজার ৭ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১৮ হাজার ৩৬২ জন পুরুষ ও ৩ হাজার ৭৯০ জন নারী।

এদিকে ১৩ জুলাই থেকে দেশের সিটি করপোরেশনগুলোয় মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত এই টিকা নিয়েছেন ১৯ লাখ ১৮ হাজার ৯৫২ জন। এদের মধ্যে পুরুষ ১১ লাখ ১৭ হাজার ৪৯৩ জন ও নারী ৭ লাখ ৯১ হাজার ৪৫৯ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ১৯ লাখ ১৮ হাজার ৫৪৯ জন প্রথম ডোজ ও ৪০৩ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১১ লাখ ১৭ হাজার ২৪৪ জন ও নারী ৭ লাখ ৯১ হাজার ৩০৫ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ২৪৯ জন পুরুষ ও ১৫৪ জন নারী।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সোমবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ২ কোটি ৬৭ লাখ ৬৯ হাজার ৫৬৬ জন করোনার টিকার জন্য নিবন্ধন করেছেন।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি