1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সিরিজের শেষ ম্যাচে সাকিবসহ দুই পরিবর্তন - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিক্ষার মানোন্নয়নে আল মুজাহিদ মল্লিকের গুরুত্বারোপ চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন

সিরিজের শেষ ম্যাচে সাকিবসহ দুই পরিবর্তন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ আগস্ট, ২০২১
Spread the love

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ দল। লক্ষ্য ছিল অজিদের হোয়াইটওয়াশ করা। কিন্তু চতুর্থ ম্যাচে যুদ্ধ করে শেষ পর্যন্ত হেরে যাওয়ায় মান বাঁচেছে অস্ট্রেলিয়ার। সিরিজ জয় নিশ্চিত হওয়ায় শেষ টি-টোয়েন্টি খেলবে না সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম। এ বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

যদিও চতুর্থ ম্যাচ জিতলে প্রেক্ষাপট ভিন্ন হতো। শেষ ম্যাচে জিতে অস্ট্রেলিয়াকে হোয়াটওয়াশ করার চেষ্টায় অবশ্যই খেলতেন মিস্টার সেভেন্টি ফাইভ। কিন্তু সেই শ্রীলঙ্কা সিরিজ থেকে ‘বায়োবাবল’ তথা জৈব সুররক্ষা বলয়ে থাকতে থাকতে মানসিকভাবে ক্লান্ত সাকিব আল হাসান। পরিবার থেকেও লম্বা সময় ধরে দূরে আছেন।

বাংলাদেশ যেহেতু সিরিজ জিতেছে। আর হোয়াইটওয়াশের সুযোগও আর নেই। তাই পরিবারের কাছে ছুটে যেতে টিম ম্যানেজমেন্টের কাছে ছুটি চেয়েছেন সাকিব। ব্যাপারটি টিম ম্যানেজমেন্ট ইতিবাচক ভাবে নিয়ে সাকিবের ছুটি মঞ্জুর করেছে।

সব কিছু ঠিক থাকলে আগামী ১১ আগস্ট রাতে পরিবারের কাছে ছুটে যেতে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের আকাশে উড়াল দেবেন সাকিব আল হাসান। তবে আগামী ২৪ আগস্ট নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশের ক্যাম্পে যোগ দেবেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এর আগে প্রিমিয়ার লিগ চলাকালীন, মোহামেডানের সুপার লিগের ম্যাচগুলো না খেলেই সাকিব যুক্তরাষ্ট্রে চলে যান। সেখান থেকেই দলের সঙ্গে সরাসরি যোগ দেন জিম্বাবুয়েতে।

সাকিবের বদলে শেষ টি-টোয়েন্টিতে কপাল খুলছে আরেক স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের। পেসার শরিফুলের জায়গায় সুযোগ পেতে যাচ্ছেন সাইফউদ্দিন। অবাক হলেও সত্যি ওপেনিংয়ে মিঠুনের কথা শোনা গেলেও, বাজে ফর্মে থাকা সৌম্য সরকারকে দিয়েই ইনিংস উদ্বোধন করানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

সিরিজের শেষ ম্যাচে সোমবার (৯ আগস্ট) বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, শামীম পাটোওয়ারী, মাহাদী, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares