1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
গোপালপুরে গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তার সংস্কার শুরু - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই

গোপালপুরে গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তার সংস্কার শুরু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
Spread the love

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে, রামপুর চতিলা জামতলার পাহাড়িয়া মোড় হতে চর চতিলা আহসান মোড় পর্যন্ত, চলাচলের জন্য গুরুত্বপূর্ণ আড়াই কিলোমিটার কাঁচা রাস্তাটি বৃষ্টির কারনে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায়, টাঙ্গাইল ২ (গোপালপুর, ভুঞাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ছোট মনির মহোদয়ের ঐকান্তিক সহযোগিতায় ও স্থানীয় ইউপি সদস্য  মো. জুলহাস উদ্দিনের তত্ত্বাবধানে সংস্কার কাজ শুরু হয়েছে ।

শুক্রবার সকাল ১০টায় সংস্কার কাজের উদ্বোধন করেন গোপালপুর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান সোহেল, এসময় তার সাথে ছিলেন গোপালপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও এজিএস, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মারুফ হাসান (জামী), অত্র ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য জুলহাস উদ্দিন, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য গোলাপ খান, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুবকর প্রমুখ।

সরেজমিন ঘুরে দেখে দেখা গেছে বিলডগা, বনমালী, চক্কাশি, জোতবাগল, লক্ষ্মীপুর, মাইজবাড়িসহ   ৮/১০টি গ্রামের কৃষক, ছাত্র, ছাত্রী ও জনসাধারণের উপজেলা সদরে চলাচলের জন্য এই রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ, রাস্তাটি পাকাকরন করতে দীর্ঘদিন ধরে অত্র এলাকার জনসাধারন দাবি জানিয়ে আসছে ।

আসাদুজ্জামান সোহেল বলেনঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত মেগা প্রকল্পের আওতায় এই রাস্তাটি পাকাকরন করতে ইতিমধ্যেই এমপি ছোট মনির মহোদয় আন্তরিকভাবে প্রচেস্টা করে যাচ্ছেন, আগামী ৩মাসের মধ্যে এব্যাপারে সুখবর পাওয়া যেতে পারে ।

আলহাজ্ব মারুফ হাসান (জামী)বলেনঃ স্থানীয় ইউপি সদস্য জুলহাস উদ্দিনের প্রচেষ্টায় ও জাতীয় সংসদ সদস্য ছোট মনির মহোদয়ের ঐকান্তিক সহযোগিতায় এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার করা হচ্ছে,অগ্রাধিকার ভিত্তিতে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত পাকাকরন করতে এমপি মহোদয় নিজেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares