1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
উইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতল পাকিস্তান - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষার মানোন্নয়নে আল মুজাহিদ মল্লিকের গুরুত্বারোপ চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন

উইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতল পাকিস্তান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ আগস্ট, ২০২১
Spread the love

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পা রাখার আগে পাকিস্তান জেনেছিল, তাদের সূচিটা এমনই। কিন্তু সিরিজ শুরুর ঠিক আগে সফরকারীরা জানল, পাঁচ নয়, সিরিজে তাদের খেলতে হবে একটি ম্যাচ কম। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের করোনাজনিত কারণে সূচি বিপর্যয়েই কমে গিয়েছিল একটি ম্যাচ। তবে সেই বাকি চার ম্যাচও খেলা হলো না ঠিকঠাক। দ্বিতীয় ম্যাচটা জেতা পাকিস্তানের ঘরেই তাই চলে গেল সিরিজের ট্রফিটা।

টি-টোয়েন্টির দুই সমীহজাগানিয়া দল পাকিস্তান আর উইন্ডিজের লড়াই। ক্যারিবিয়ার বুকে কোথায় চার ছক্কার বৃষ্টি হওয়ার কথা, কিন্তু তা ছাপিয়ে আকাশ থেকে অঝোরে নামছে বৃষ্টি, এ দৃশ্যটাই হয়ে দাঁড়াল সিরিজের নিয়মিত দৃশ্য। প্রথম ম্যাচ মাঠেই গড়াতে পারেনি, বৃষ্টির বাগড়ায় সিরিজের তৃতীয় ম্যাচটাও গেছে ভেসে।

সে পরিস্থিতিটা বদলাল না সিরিজের চতুর্থ ম্যাচেও। পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করে তিন ওভারে উইন্ডিজ তুলেছিল ৩০, এরপর থেকেই বৃষ্টির দৌরাত্ম্যে বল গড়াল না একটিও। তাতে ম্যাচটা হলো পরিত্যক্ত। সিরিজের দ্বিতীয় ম্যাচের শ্বাসরুদ্ধকর জয়টাই সিরিজ জিতিয়ে দিয়েছে পাকিস্তানকে।

কুড়ি ওভারের ক্রিকেট শেষে এবার দুই দল নামবে দীর্ঘতম পরিসরের ক্রিকেটে। আগামী ১২ আগস্ট থেকে শুরু হবে প্রথম টেস্ট। ম্যাচটি হবে জ্যামাইকার স্যাবাইনা পার্কে। ২০ আগস্ট থেকে শুরু দ্বিতীয় টেস্ট, সেটাও মাঠে গড়াবে একই ভেন্যুতে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares