1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
নীলফামারীতে গাঁজাসহ ১ মাদক কারবারী গ্রেফতার শিরখাড়া ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সবুজ বাঘা ফুলতলা উপজেলা শ্রেষ্ঠ কাবস্কাউট শিক্ষক নির্বাচিত শিউলী খাতুন কেশবপুরে সাংবাদিক রাজীবকে গালিগালাজ; প্রতিবাদে মানবন্ধন মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে চার বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা নড়াইল নড়াগাতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ কেশবপুরে সরকারিভাবে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কোটালীপাড়ায় শুরু হয়েছে ৩ দিন দিনব্যাপী কবি সুকান্ত মেলা

বাড়তি ৫ টাকা চাওয়ায় যাত্রীর লাথিতে অটোচালকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ আগস্ট, ২০২১

ঢাকার আশুলিয়ায় ৫ টাকা বেশি ভাড়া নিয়ে তর্কের এক পর্যায়ে যাত্রীর লাথিতে আব্দুল আলিম হোসেন (৪০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ফজলুল হক (৩৫) নামে সেই যাত্রীকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার (২ আগস্ট) সকাল ৯টায় নরসিংহপুর-কাশিমপুর আঞ্চলিক সড়কের ইয়ারপুর ইউনিয়নের ধনাইদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশাচালক গাজীপুরের কাশিমপুর থানার বাগবাড়ি মধ্যপাড়া এলাকার জয়নাল মিয়ার ছেলে। তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

আটক ফজলুল হক শেরপুরের নালিতাবাড়ী এলাকার মোহাম্মদ আব্দুল লতিফের ছেলে। তিনি বর্তমান গাজীপুর জেলার কাশিমপুর থানা এলাকায় বসবাস করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে আশুলিয়ার নরসিংহপুর বাসস্ট্যান্ড থেকে ধনাইদ এলাকার ইউসুফ মার্কেট যাওয়ার কথা বলে অটোরিকশায় ওঠেন ফজলুল। তিনি ইউসুফ মার্কেট এলাকায় পৌঁছলে অটোচালক আব্দুল আলিম হোসেনের সঙ্গে ৫ টাকা বেশি ভাড়া নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে অটোচালককে লাথি মারেন ফজলুল। এ সময় আলিম অটোরিকশার সঙ্গে ধাক্কা খান এবং মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আলামিন হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।’

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি