1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
হাজারীবাগে ৩ সন্তান মিলে হত্যা করলো বাবাকে - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই ঢাকার ধামরাইয়ের খাস জমি পেল বেদেপল্লির ৪০ পরিবার বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার

হাজারীবাগে ৩ সন্তান মিলে হত্যা করলো বাবাকে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
Spread the love

হাজারীবাগে ৩ সন্তান মিলে হত্যা করলো বাবাকে

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর হাজারীবাগ বসিলায় তিন সন্তান মিলে ছুরি দিয়ে তাদের বাবাকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মৃত ব্যক্তির নাম লাল মিয়া (৪৫)।

মঙ্গলবার দুপুর ২টার দিকে হাজারীবাগ দক্ষিণ বসিলা ব্রিজের পাশের একটি বাড়িতে এ ঘটনাটি ঘটে। রক্তাক্ত অবস্থায় লাল মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত লাল মিয়ার ছোট ভাই শহরআলী জানান, হাজারীবাগ দক্ষিণ বসিলা ব্রিজের পাশে তাদের নিজেদের বাড়ি। তার বড় ভাই লাল মিয়ার তেতলা বাড়ি। দোতলায় থাকতেন তার বড় ভাই। তার তিন ছেলে একই বাড়িতে আলাদা থাকতো। গত ৭/৮মাস আগে পারিবারিক কলহের জেরে স্ত্রী আরজুদা বেগমকে তালাক দেয় লাল মিয়া। তালাকপ্রাপ্ত স্ত্রীর আরজুদাও বাড়ির তেতলায় থাকতেন।

শহরআলী আরও জানান, তিন ছেলে মায়ের পক্ষেই ছিল। ছেলে ও স্ত্রীর সঙ্গে ঝগড়া লাগতো তার বাবার। মঙ্গলবার দুপুরে বড় ছেলে জহিরুল ইসলাম, মেঝো ছেলে সাজ্জাদুল ও ছোট ছেলে মিলন তাদের বাবা লাল মিয়ার ঘরে ঢুকে বুকে ও পেটে ছুরিকাঘাত করেন। এ সময় স্ত্রী আরজুদা দরজায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন। শব্দ পেয়ে ভেতরে গিয়ে তার ভাই লাল মিয়াকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে শিকদার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এদিকে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি, লাল মিয়ার ছেলেরা তাকে হত্যা করেছেন। ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares