1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে উৎসাহ উদ্দীপনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু

করোনা পরীক্ষার লাইনে দাঁড়ানো অবস্থায় মসজিদের ইমামের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ জুলাই, ২০২১
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে এসে লাইনে দাঁড়ানো অবস্থায় মারা গেলেন এক মসজিদের ইমাম।

আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের বিএমএ ভবনের ফ্লু কর্নারের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোলায়মান মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জরুরি বিভাগের রেজিস্ট্রার থেকে জানা গেছে, মৃত ব্যক্তির নাম ইকবাল হোসেন। বয়স ৪৩ বছর। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের সহিদুল ইসলামের ছেলে। তিনি আখাউড়া পৌর এলাকার খড়মপুর গ্রামের একটি মসজিদের ইমাম এবং দুই ছেলে ও এক মেয়ের জনক।

মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসা ইকবালের পরিবারের সদস্যরা জানান, গত এক সপ্তাহ ধরে জ্বর ও ঠাণ্ডাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। ফলে করোনা পরীক্ষা করতে হাসপাতালের বিএমএ ভবনে আসেন তিনি। সেখানে ফরম পূরণ করে লাইনে দাঁড়িয়ে নমুনা দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এমতাবস্থায় তিনি অচেতন হয়ে মাটিতে ঢলে পড়েন। পরে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক সোলায়মান মিয়া বলেন, ‘মৃত ব্যক্তি করোনাভাইরাস সাসপেক্টেড ছিলেন। জরুরি বিভাগে নিয়ে আসার আগেই তিনি মারা যান।’

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি