1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নিক্সন চৌধুরীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে : সিইসি - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই ঢাকার ধামরাইয়ের খাস জমি পেল বেদেপল্লির ৪০ পরিবার বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার

নিক্সন চৌধুরীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে : সিইসি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
Spread the love

নিক্সন চৌধুরীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে : সিইসি

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসককে (ডিসি) হুমকি ও নির্বাচনী দায়িত্ব পালন করা কর্মকর্তাদের গালিগালাজ করার অভিযোগে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মুজিবর রহমান চৌধুরীর (নিক্সন) বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে এ কথা বলেন সিইসি। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমরা জানি, অভিযোগ আছে। অভিযোগটা আমরা সাথে সাথে জেনেছি। কমিশনাদের সাথে আলোচনা করেছি। করণীয় বিষয় নির্ধারণ করেছি। আজকে বা কালকের মধ্যেই করণীয়, যেটা সিদ্ধান্ত নিয়ে, সেটা যাবে। অবশ্যই যে আচরণ সংসদ সদস্য করেছেন নির্বাচন পরিচালনা করার সময়, সেটা কাম্য নয়। আচরণবিধি ভঙ্গ করেছেন। আইনে যেরকম বিধিবিধান আছে, তার ব্যাপারে আইনের বিধিবিধান প্রযোজ্য হবে। এতটুকু বলতে পারি।’

আইনে আছে তার বিরুদ্ধে মামলা করা। আপনারা কী মামলা করবেন? যেহেতু নির্বাচনের ৪৮ ঘণ্টার মধ্যে তিনি এ কাজ করেছেন।

জবাবে নূরুল হুদা বলেন, ‘এখন আমরা দেখি, যদি মামলা করার বিধান থাকে মামলাই করবো। আমরা এখনও সিদ্ধান্ত নিইনি।’

এ সময় কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘আইনে যা আছে, যা যা করা সম্ভব, আমরা সবকিছুই করার জন্য প্রস্তুত আছি।’

নির্বাচন হচ্ছে করোনাকালীন সময়ে। আজকেও এক প্রার্থী আসলেন শো-ডাউন করে। তারা স্বাস্থ্যবিধি ও আচরণবিধি মানছে না। সে জায়গাতে আপনাদের করণীয় কিছু আছে কি না জানতে চাইলে সিইসি বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে নির্বাচনি কার্যক্রম পরিচালনা করার কথা বলেছি। এগুলো তাদের নিজেদের ব্যক্তি সচেতনার বিষয়। এখানে আমরা অনুরোধ করি। কিন্তু তারা প্রতিপালন করেন না। শুধু তারা কেন, বাংলাদেশের যেখানেই যাই সেখানেই তো দেখি স্বাস্থ্যবিধি প্রতিপালন করার বিষয়টা উপেক্ষিতই থেকে যাচ্ছে। আমরা তাদেরকে বারবার অনুরোধ করতে পারি, আশা করি তারা মানবে। এ পর্যায়ে তাদেরকে অনুরোধ করা ছাড়া কিছুই করার নাই।’

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares