1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
"সুইপার" চরিত্রে ফারহানের অভিনয় দর্শক মনে সাড়া ফেলেছে - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

“সুইপার” চরিত্রে ফারহানের অভিনয় দর্শক মনে সাড়া ফেলেছে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ জুলাই, ২০২১
Spread the love

সময়ের জনপ্রিয় তরুণ নাট‌্যনির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। ঈদুল আজহা উপলক্ষে বেশ কটি নাটক নির্মাণ করেছেন তিনি। শনিবার (২৪ জুলাই) ইউটিউবে মুক্তি পেয়েছে তার নির্মিত একক নাটক ‘সুইপার ম্যান’। পরিচালনার পাশাপাশি এ নাটকের গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন বান্নাহ।

এ নাটকে একজন সুইপারের চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা মুশফিক আর ফারহান। এছাড়াও রয়েছেন—ফজলুর রহমান বাবু, পারসা ইভানা, আফরিন আনিস রহমান প্রমুখ। নাটকটি মুক্তির দুই দিনের মধ‌্যে দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে। দুই দিন না পেরুতেই ভিউ দাঁড়িয়েছে প্রায় পাঁচ লাখ।

নাট‌্যপ্রেমীরাও নাটকের গল্প, অভিনয়শিল্পীদের অভিনয়ের ভূয়সী প্রশংসা করছেন। সুজন হোসেন লিখেছেন—‘সত্যি ভাষা হারিয়ে ফেলেছি, ওনার (ফারহান) নাটক যত দেখতেছি ততই মুগ্ধ হচ্ছি।’ অনেক দর্শক মনে করছেন এই নাটকের মাধ‌্যমে মানুষের চিন্তার পরিবর্তন আসবে। এ বিষয়ে নকুল সরকার লিখেছেন, ‘অসাধারণ! ঘুনে ধরা চিন্তা-চেতনার অনেক পরিবর্তন হবে এই নাটকের মাধ্যমে।’

কলকাতার দর্শকরাও নাটকটি দেখে প্রশংসা করছেন। অভিজিৎ গাঙ্গুলি নামে একজন লিখেছেন, ‘আমি কলকাতার দমদমে থাকি। এই নাটক দেখে আমার খুব ভালো লাগলো! সমাজে দারুণ একটি বার্তা। ১০/১০ দিলাম। সকলের অভিনয় অসাধারণ।’ ফারহানের অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন অনেকে। মাসুদ নামে একজন লিখেছেন, ‘ফারহান ভাইয়ের কিছু নাটকের জন্য তাকে সত্যি অ‌্যাওয়ার্ড দেওয়া উচিত। আপনাকে ভালোবাসি।’ এমন অসংখ‌্য মন্তব‌্যে ভরে আছে কমেন্ট বক্স।

মুশফিক আর ফারহান বলেন—‘‘শহর পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত ব্যক্তিদের আমরা অনেকেই তুচ্ছ-তাচ্ছিল্য করি। ওদের কেউ সুইপার, কেউ ঝাঁড়ুদার আবার কেউ কেউ মেথরও বলে থাকি। সভ্যতার এই যুগে সমাজে ভূমিকা রেখে চলছে এই মেথর সম্প্রদায়। ওদের জীবন কাহিনি নিয়ে রচিত হয়েছে নাটকটি। ‘সুইপার ম্যান’ দেখে আবেগাপ্লুত না হয়ে স্থায়ীভাবে ওদের ভালোবাসতে শিখি। ওরা যে নিজেদের অপরিচ্ছন্ন করে আমাদের পরিচ্ছন্ন রাখছে। আমাদের শহরকে সুন্দর রাখতে ভূমিকা রাখছে। ওদের অবদানকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই।’’

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares