1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের রানের পাহাড় - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দিনাজপুরে রাইস মিলের গুদামে মজুত ২১৭ বস্তা রাসায়নিক সার কুয়াকাটায় শিক্ষিকা দুই বছর অনুপস্থিত,নিয়মিত বেতন নেওয়ার অভিযোগ নড়াগতিতে সামরিক মর্যাদায় চিরনিদ্রায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোঃ কাজী আঃ আলী লালমনিরহাটের বিএসএফ সদস্যরা শটগান ওয়াকিটকি রেখে পালিয়ে যান নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষ রোপণে সাজাই দেশ রাজবাড়ীতে স্ত্রীর পাঠানো তালাকনামা দেখে যুবকের আত্মহত্যা ১৫ সেপ্টেম্বর তফসিল; নভেম্বর থেকে ধাপে ধাপে ইউপি নির্বাচন নেত্রকোনার ধর্ষণের ঘটনায় নবজাতকের জৈবিক পিতা মাদ্রাসা শিক্ষক বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু শরীয়তপুরে সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া,বাধ্যতামূলক অবসর

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের রানের পাহাড়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ জুলাই, ২০২১
Spread the love

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েসলি মাধেভেরে ও রেজিস চাকাভার ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহ গড়েছে জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করেন জিম্বাবুয়ের দুই ওপেনার মাধেভেরে ও তাদিওয়ানাশে মারুমানি। এই দুজনে ৬ ওভারে যোগ করেন ৬৩ রান। পাওয়ার প্লের মধ্যেই বেশ কয়েকবার সুযোগ তৈরি করেও লুফে নিতে পারেনি বাংলাদেশ। পাওয়ার প্লের শেষ ওভারের শেষ বলে মারুমানিকে বোল্ড করে ফিরিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

এই ওপেনার ১৬ বলে ৩২ রানের ইনিংস খেলেছেন। সাইফউদ্দিনের করা মিডল স্টাম্পের লেংস বল লেগ সাইডে খেলতে চেয়েছিলেন মারুমানি। তবে বলের লাইন মিস করে বোল্ড হয়ে যান তিনি। দ্বিতীয় উইকেটে ওয়েসলি মাধেভেরের সঙ্গে জুটি বাঁধেন অভিজ্ঞ ব্যাটসম্যান রেজিস চাকাভা।

এই টপ অর্ডার ব্যাটসম্যান উইকেটে এসেই টাইগার বোলারদের ওপর চড়াও হন। নাসুম আহমেদের এক ওভারেই তিনি মারেন ৩ ছক্কা। সেই ওভার থেকে আসে ২১ রান। ২৮ বলে ৪৮ রান করা চাকাভাকে সীমানায় দারুণ এক ক্যাচ নেন নাঈম শেখ ও শামীম হোসেন মিলে।

এই ইনিংস খেলার পথে ৬টি ছক্কার মার মারেন চাকাভা। সৌম্যর করা অফ স্টাম্পের বাইরের বল স্লগ সুইপ করে উড়িয়ে মেরেছিলেন চাকাভা। সেই বল জমা পড়েছিল নাঈমের হাতে। যদিও ভারসাম্য রাখতে না পেরে তিনি পড়ে যাচ্ছিলেন সীমানার বাইরে। সেই সময় বল ছুড়ে মারেন পেছনে থাকা শামীমের দিকে। সেই বল অনায়েশেই মুঠোবন্দী করেন শামীম।

একই ওভারের পঞ্চম বলে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাকে বোল্ড করেছেন সৌম্য। লেংথ বল আলতো করে লেগ সাইডে খেলতে চেয়েছিলেন রাজা। তবে বল ব্যাটের কানায় লেগে স্টাম্পে চলে যায়। এর ফলে শূন্য রানেই ফিরতে হয়েছে জিম্বাবুয়ের অধিনায়ককে।

এরপর ডিওন মেয়ার্সকে নিয়ে ৩১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ওপেনার মাধেভেরে। এরপর ৩৬ বলে ৫৪ রানের ইনিংস খেলে সাকিব আল হাসানের বলে সুইপ করতে গিয়ে শরিফুল ইসলামের হাতে ধরা পড়েন। শেষ দিকে ডিওন মেয়ার্স শরিফুলের স্লোয়ারে ব্যাকওয়ার্ড স্কয়ারে নাসুম আহমেদের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।

তার ব্যাট থেকে এসেছে ২১ বলে ২৩ রান। শেষ পর্যন্ত রায়ান বার্ল ১৫ বলে ৩১ ও লুক জংউই ১ রান করে অপরাজিত থেকে জিম্বাবুয়ের বড় সংগ্রহ নিশ্চিত করেছেন।

সংক্ষিপ্ত স্কোর-

জিম্বাবুয়ে- ১৯৩/৫ (২০ ওভার) (মারুমানি ২৭, মাধেভেরে ৫৪, চাকাভা ৪৮, মেয়ার্স ২৩, বার্ল ৩১*; সৌম্য ২/১৯, সাকিব ১/২৪)

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares