1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
টি-টোয়েন্টি সিরিজও হারল পাকিস্তান - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুরে রাইস মিলের গুদামে মজুত ২১৭ বস্তা রাসায়নিক সার কুয়াকাটায় শিক্ষিকা দুই বছর অনুপস্থিত,নিয়মিত বেতন নেওয়ার অভিযোগ নড়াগতিতে সামরিক মর্যাদায় চিরনিদ্রায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোঃ কাজী আঃ আলী লালমনিরহাটের বিএসএফ সদস্যরা শটগান ওয়াকিটকি রেখে পালিয়ে যান নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষ রোপণে সাজাই দেশ রাজবাড়ীতে স্ত্রীর পাঠানো তালাকনামা দেখে যুবকের আত্মহত্যা ১৫ সেপ্টেম্বর তফসিল; নভেম্বর থেকে ধাপে ধাপে ইউপি নির্বাচন নেত্রকোনার ধর্ষণের ঘটনায় নবজাতকের জৈবিক পিতা মাদ্রাসা শিক্ষক বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু শরীয়তপুরে সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া,বাধ্যতামূলক অবসর

টি-টোয়েন্টি সিরিজও হারল পাকিস্তান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ জুলাই, ২০২১
Spread the love

প্রথম ম্যাচ জেতার পর সাহস করে শোয়েব আখতার বলে ফেলেছিলেন, বর্তমানে টি-টোয়েন্টিতে পাকিস্তানের চেয়ে সেরা দল কেউ নেই। ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ড ২৩২ রানের সংগ্রহ দাঁড় করিয়ে ৩১ রানে জয়ের পর হয়তো এমন কথা বলাই স্বাভাবিক।

কিন্তু পরের দুই ম্যাচেই শোয়েব আখতারের মন্তব্যের ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো ইংল্যান্ড ক্রিকেট দল। প্রথম ম্যাচ হারলেও, শেষ দুই ম্যাচ জিতে সিরিজটা ঠিকই নিজেদের করে নিয়েছে থ্রি লায়নসরা। ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও সিরিজ জিততে পারল না পাকিস্তান।

মঙ্গলবার রাতে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রানের বেশি করতে পারেনি বাবর আজমের দল। জবাবে ৭ উইকেট হারিয়ে ২ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে গেছে স্বাগতিকরা। সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে।

রান তাড়া করতে নেমে ইংল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেন ডানহাতি ওপেনার জেসন রয়। ইনিংসের ১১তম ওভারে সাজঘরে ফেরার আগে ১২ চার ও ১ ছয়ের মারে ৩৬ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলেন জেসন।

তবে আরেক ওপেনার জস বাটলার ২২ বলে ২১ ও তিন নম্বরে নামা ডেভিড মালান ৩৩ বলে ৩১ রানের মন্থর ব্যাটিং করলে খানিক চাপ বাড়ে ইংল্যান্ডের রান তাড়ায়। পরে অবশ্য অধিনায়ক ইয়ন মরগ্যানের ১২ বলে ২১ রানের ক্যামিও ইনিংস ম্যাচ জিততে সমস্যা হয়নি ইংলিশদের।

এর আগে পাকিস্তানকে ১৫৪ রান এনে দেয়ার পূর্ণ কৃতিত্ব উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত খেলে ৫ চার ও ৩ ছয়ের মারে ৫৭ বলে ৭৬ রান করেছেন এ ডানহাতি ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ২০ বলে ২৪ রান এসেছে ফাখর জামানের ব্যাট থেকে।

ইংল্যান্ডের পক্ষে বল হাতে ৩৫ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন লেগস্পিনার আদিল রশিদ। তবে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ৬৪ রানের ঝড় তোলা জেসন রয়। আর সিরিজসেরার পুরস্কার উঠেছে লিয়াম লিভিংস্টোনের হাতে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares