1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সরকারের সাফল্যে বিএনপির জ্বালা বাড়ে : কাদের - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নীলফামারীর কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়মে অভিযোগে জামালপুরের নরুন্দি বাজার থেকে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যার প্রধান আসামির মৃত্যুদন্ড খাগড়াছড়ির মহালছড়িতে বজ্রপাতে তিন জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ পাবনার ব্রিজটির উচ্চতা কম:নৌযান চলাচল বন্ধ হতে পারে ময়মনসিংহ ফুলবাড়িয়ায় এনসিপির ১২ নেতাকর্মীর পদত্যাগ ফরিদপুরে বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে ছোট ভাই পালিয়েছে নারায়ণগঞ্জে জামদানীর নকশা বৈচিত্র্য ও রং বিন্যাস শীর্ষক কর্মশালা

সরকারের সাফল্যে বিএনপির জ্বালা বাড়ে : কাদের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ জুলাই, ২০২১
Spread the love

সরকারের জনস্বার্থে করা যেকোনো কাজ কিংবা সাফল্য বিএনপির গায়ে জ্বালা বাড়ায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সরকারের এসব কাজের বেলায় তাদের দৃষ্টিসীমায় ভর করে উদ্দেশ্যমূলক অন্ধত্ব।’

সোমবার (১৯ জুলাই) ওবায়দুল কাদের সচিবালয়ে তার নিজ দফতরে ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

বিএনপি নেতাদের সরকার ঘোষিত লকডাউনকে মর্মান্তিক তামাশা বলা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আসলে বিএনপি-ই জনগণের সাথে মর্মান্তিক তামাশা করেছে, তারা কখন কী বলে নিজেরাও জানে না।’

বিএনপি নেতারা একবার বলেন কঠোর লকডাউন দিন, পরক্ষণেই আবার বলেন লকডাউনে সমাধান নয় ক্ষতিপূরণ দিন- এমতাবস্থায় ওবায়দুল কাদের বলেন, ‘তারা একসময় ভ্যাকসিনের বিরুদ্ধেও অপপ্রচার করেছিলেন, আবার বলে কারফিউ দিলে জনগণ মানবেন না-অথচ সরকার কারফিউয়ের কথা ভাবেওনি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনে করেন, ‘বিএনপি নেতাদের বিবেক-বুদ্ধি অনুযায়ী না চললে এবং না বললে এমনই হয়।’

বিএনপির হঠকারিতা এবং নেতিবাচক রাজনীতির কারণে তাদের অনেক নেতাকর্মী নিষ্ক্রিয় হয়ে পড়ছেন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘সরকারে থাকতে যেমনি অনিয়ম ও দুর্নীতিতে তারা নিমজ্জিত ছিল তেমনি সরকার বিরোধী রাজনীতিতে থেকেও তারা সুবিধাবাদীতায় নিমজ্জিত।’

বিএনপির একগুঁয়েমি ও মুখোশ পরা অপকৌশলের জন্য ইতোমধ্যে জোট সঙ্গীরাও দল ছাড়তে শুরু করেছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘মানুষের ধর্মবিশ্বাসকে পুঁজি করে তাদের রাজনীতির যে খেলা, তা জোট সঙ্গীরাই এখন ফাঁস করে দিচ্ছেন।’

কাদের বলেন, ‘বিরোধী দল হিসেবে চরমভাবে ব্যর্থ বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে নানারকম বাক্যবাণে কর্মীদের চাঙা রাখার অপপ্রয়াস চালাচ্ছে।’

সরকারের বিরুদ্ধে অনবরত বিষোদগার করে যাচ্ছে বিএনপি অথচ জনকল্যাণে তাদের কোনো কার্যক্রম নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি একটা কাজই অনবরত করে যাচ্ছে, তা হচ্ছে সরকারের অন্ধ সমালোচনা।’

জনগণ বিএনপির এসব শব্দ বোমায় এখন আর কান দেয় না উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনা সরকার জনস্বার্থে দিনরাত কাজ করছে এবং করে যাবে।’

বিএনপির কাজই হলো সমালোচনা করা এবং তা তারা করতে থাকুক পক্ষান্তরে শেখ হাসিনা সরকার দেশের মানুষকে নিয়ে যখন করোনা বিরোধী লড়াই চালিয়ে যাচ্ছে তখন বিএনপি সুরক্ষিত গৃহকোণ থেকে মিডিয়ায় অব্যাহত পরামর্শ দিয়ে যাচ্ছে ও নসিহত করে যাচ্ছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বিএনপি এখন জনবিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক দলের ভূমিকা ছেড়ে কথা নির্ভর কনসালটেন্সির ভূমিকায় অবতীর্ণ হয়েছে।’

পবিত্র ঈদ উপলক্ষে বিশেষ সহায়তা এবং খাদ্য সহায়তা, কৃষকদের মাঝে অনুদান বিতরণ, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিধি এবং সুবিধাভোগীদের সংখ্যা বৃদ্ধিসহ অসংখ্য কাজের কোনোটিই বিএনপির চোখে পড়ে না উল্লেখ করে সড়ক পরিবহন মন্ত্রী আরও বলেন, ‘তাদের দৃষ্টিতে সরকার কিছুই করছে না। উটপাখির মতো বালিতে মাথা গুঁজে দিয়ে তারা সত্য আড়াল করে আর মিথ্যাচার করে।’

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares