1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বিভেদের রাজনীতির ধারক ও বাহক বিএনপি : কাদের - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
দিঘলিয়ায় চায়ের দোকানে গুলি, চিকিৎসাধীন অবস্থায় নাসিমের মৃত্যু শিক্ষার মানোন্নয়নে আল মুজাহিদ মল্লিকের গুরুত্বারোপ চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা

বিভেদের রাজনীতির ধারক ও বাহক বিএনপি : কাদের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
Spread the love

নিজস্ব প্রতিবেদক : বিএনপিকে বিভেদের রাজনীতির ধারক ও বাহক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ দেশের রাজনীতিতে অশান্তির বিষবাষ্প বিএনপির হাত ধরেই ঘটেছে বলেও জানান তিনি। আজ সোমবার সকালে তার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘সন্ত্রাস, ষড়যন্ত্র আর হত্যার রাজনীতির পেটেন্ট বিএনপিরই। শেখ হাসিনা বিভেদের রাজনীতিতে বিশ্বাসী নয়।’
সম্প্রীতির বাংলাদেশের মূলে বিএনপিই বারবার কুঠারাঘাত করেছে বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘সরকারের সমালোচনা করতে গিয়ে দেশকে ছোট করার পাশাপাশি নেতিবাচক রাজনীতি ও মিথ্যাচারের কারণে বিএনপি নেতারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে তারা ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন।’
তিনি আরও বলেন, ‘করোনার সংক্রমণ দেশজুড়ে কমে এসেছে – একথা এখনো বলা যায় না স্পষ্ট করে। গবেষকরা জানিয়েছেন, বাংলাদেশে এ ভাইরাস দ্রুতগতিতে রুপ পরিবর্তন করছে। বিশ্বে রূপান্তরের হার প্রায় ৭ শতাংশ হলেও বাংলাদেশে এ হার প্রায় ১৩ শতাংশ।’ এ সময় দেশবাসীকে সংক্রমণের বর্তমান পর্যায়ে নিয়ন্ত্রিত অবস্থা দেখে আত্মতুষ্টিতে ভোগা বা অবহেলা না করার অনুরোধ জানান ওবায়দুল কাদের।
দেশের অর্থনীতি নাকি সরকার ধ্বংস করে দিচ্ছে- বিএনপি মহাসচিবের এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিশ্বব্যাপী বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রগতির রোল মডেল হিসেবে স্বীকৃত। অর্থনীতির যে সক্ষমতা চলকসমূহের ইতিবাচক ধারা বিএনপি নেতারা তা দেখেও মিথ্যাচার করছে।’
ব্রিফিংয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভার সিদ্ধান্ত মোতাবেক এবং দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ঢাকা-৫ আসনে কাজী মবিরুল ইসলাম মনু ও নওগাঁ-৬ আসনে মো. আনোয়ার হোসেন হেলালের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares