1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সাকিবের ঘূর্ণিতে বাংলাদেশের বড় জয় - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুরে রাইস মিলের গুদামে মজুত ২১৭ বস্তা রাসায়নিক সার কুয়াকাটায় শিক্ষিকা দুই বছর অনুপস্থিত,নিয়মিত বেতন নেওয়ার অভিযোগ নড়াগতিতে সামরিক মর্যাদায় চিরনিদ্রায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোঃ কাজী আঃ আলী লালমনিরহাটের বিএসএফ সদস্যরা শটগান ওয়াকিটকি রেখে পালিয়ে যান নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষ রোপণে সাজাই দেশ রাজবাড়ীতে স্ত্রীর পাঠানো তালাকনামা দেখে যুবকের আত্মহত্যা ১৫ সেপ্টেম্বর তফসিল; নভেম্বর থেকে ধাপে ধাপে ইউপি নির্বাচন নেত্রকোনার ধর্ষণের ঘটনায় নবজাতকের জৈবিক পিতা মাদ্রাসা শিক্ষক বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু শরীয়তপুরে সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া,বাধ্যতামূলক অবসর

সাকিবের ঘূর্ণিতে বাংলাদেশের বড় জয়

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
Spread the love

লিটন দাসের সেঞ্চুরির পর আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজের ব্যাটিং দৃঢ়তায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯ উইকেট হারিয়ে ২৭৬ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের দাপটে ১২১ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। বিশেষ করে সাকিব আল হাসান ধস নামান জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। সাকিব একাই নেন ৩০ রানে ৫ উইকেট।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায়নি জিম্বাবুয়ে। তারা দলীয় ৪ রানেই অভিষিক্ত তাদিওয়ানাসে মারুমানির উইকেট হারায়। তিনি কোনো রান না করেই মোহাম্মদ সাইফউদ্দিনের বলে বোল্ড হন। এরপর তাসকিন আহমেদ বোল্ড করে ফেরান ৯ রান করা ওয়েসলি মাধেভেরেকে।

দ্রুত ২ উইকেট হারানোর পর জিম্বাবুয়ের রান বাড়াচ্ছিলেন অভিজ্ঞ ব্রেন্ডন টেলর ও ডিওন মেয়ার্স। ১৮ রান করা মেয়ার্সকে নিজের প্রথম শিকার বানান টাইগার পেসার শরিফুল ইসলাম। মেয়ার্স উড়িয়ে মারতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ডে মোসাদ্দেক হোসেন সৈকতের হাতে ক্যাচ দিয়েছেন।

জিম্বাবুয়ের ‘বিগ ফিশ’ টেলরকে নিজের শিকার বানিয়েছেন সাকিব আল হাসান। আউট সাইড অফের বল ফাইন লেগে মারতে গিয়ে তাসকিনকে ক্যাচ দিয়েছেন জিম্বাবুয়ের এই অধিনায়ক। ২৪ রান করা টেলরের উইকেট নিয়েই ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের মালিক হন সাকিব। এর আগে এই তালিকায় শীর্ষে ছিলেন সাকিব।

টেলর সাজঘরে ফেরার পর দ্রুতই আরও ৩ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। ৬ রান করা রায়ান বার্লকে নিজের দ্বিতীয় শিকার বানিয়েছেন সাকিব। এই বাঁহাতি স্পিনারের বলে স্লগ সুইপ করেছিলেন বার্ল তবে ব্যাটে ঠিকঠাক না লেগে তা ধরা পড়ে ডিপ মিড উইকেটে আফিফের হাতে।

এরপর কোনো রান করেই লুক জাঙ্গো রান আউট হয়েছেন। আর ২ রান করা মুজারাবানিকে এলবিডব্লিউ করে ফিরিয়েছেন সাকিব। আর তাতেই হারের প্রহর গুনছে দলটি।

রিচার্ড এনগারাভাকে ফিরিয়ে ৫ উইকেটের দেখা পেয়েছেন সাকিব। এর আগের ওভারেই হাফ সেঞ্চুরি তুলে নেয়া রেজিগ চাকাভাকে ব্যক্তিগত ৫৪ রানে ডিপ মিড উইকেটে মিরাজের ক্যাচ বানিয়েছিলেন সাকিব।

বাংলাদেশ: ২৭৬/৯ (৫০ ওভার) (লিটন ১০২, মাহমুদউল্লাহ ৩৩, সাকিব ১৯, তামিম ০, মিঠুন ১৯, মোসাদ্দেক ৫, আফিফ ৪৫, মিরাজ ২৬; মুজারাবানি ২/৪৭, এনগারাভা ২/৬১, জাঙ্গো ৩/৫১)

জিম্বাবুয়ে: ১২১/১০ (২৮.৫ ওভার) (চাকাভা ৫৪, টেলর ২৪, মেয়ার্স ১৮, মাধেভেরে ৯, মারুমামি ০)

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares