1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
যিনি মাস্ক পরেননি তার কাছ থেকে পশু ক্রয়-বিক্রয় নয়: আতিক - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

যিনি মাস্ক পরেননি তার কাছ থেকে পশু ক্রয়-বিক্রয় নয়: আতিক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
Spread the love

করোনা প্রতিরোধে মাস্ক পরার গুরুত্ব তুলে ধরে সবাইকে মাস্ক পরতে উৎসাহ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

এসময় তিনি বলেন, আমরা কোরবানির পশু কিনতে হাটে যাচ্ছি, কিন্তু অনেকেই ঠিকমতো মাস্ক পরছি না। মাস্ক না পরলে আমরা নিজেরাই কোরবানী হয়ে যাবো। যিনি হাটে গিয়ে পশু কিনবেন তিনি এমন বিক্রেতার থেকে পশু কিনবেন না যিনি মাস্ক পরেননি। আবার কোনো পশু বিক্রেতা এমন গ্রাহকের কাছে পশু বিক্রি করবেন না যিনি মাস্ক পরেননি। এটা সবার প্রতি আমার আহ্বান, আমার মেসেজ।

শুক্রবার (১৬ জুলাই) ‘মাস্ক আমার সুরক্ষা সবার’ নামে একটি ক্যাম্পেইনের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

কোরবানীর পশুর হাটে ক্রেতা-বিক্রেতা মাস্ক বা পরলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সিটি করপোরেশন জরিমানা করবে বলেও সতর্ক করেন আতিক।

শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে এই ক্যাম্পেইনের সহযোগী পার্টনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন।

বিশেষ অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আমরা করোনা মোকাবিলা করছি। যখন কঠোর বিধিনিষেধ শিথিল করা হলো তখন অনেকেই কথা বলছেন, পরামর্শ দিচ্ছেন, প্রশ্ন করছেন। কিন্তু সমাধান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেটি হচ্ছে, দেশ ও জাতির জন্য জীবন ও জীবিকা একসঙ্গে চালিয়ে নিয়ে যাওয়া।

জীবন রক্ষার জন্য আমরা দুই সপ্তাহ কঠোর লকডাউনে ছিলাম। এখন জীবিকা রক্ষার্থে সেটা কিছুটা শিথিল করতে হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এতে স্বাস্থ্যঝুঁকি রয়েছে। তবে সেই ঝুঁকি কমিয়ে আনা সম্ভব যদি আমরা সঠিকভাবে মাস্ক পরি। মাস্ক পরলে আমরা জীবনও রক্ষা করতে পারবো, জীবিকাও রক্ষা করতে পারবো।

অনলাইন সভায় এই ক্যাম্পেইনের উদ্যোক্তারা জানান, দেশের সর্বাধিক সংখ্যক মানুষকে সঠিক পদ্ধতিতে মাস্ক পরতে উৎসাহিত করতে এই ক্যাম্পেইন পরিচালনা করা হবে। এসময় সাধারণ নাগরিকদের মাস্ক পড়তে সচেতন করা হবে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares