রাকিব হাসান আকন্দ,গাজীপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
আপডেট :
শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
Spread the love
রাকিব হাসান আকন্দ,গাজীপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ গাজীপুরের শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটী এলাকার একটি পুকুর থেকে স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে পুকুরের পানিতে ভাসনমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।নাজিম আহমেদ শান্ত (১৫) নামে ওই শিক্ষার্থী চুয়াডাঙ্গা জেলার কামাল উদ্দিনের ছেলে। সে শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। তাঁর বাবা শ্রীপুরের দক্ষিণ ভাংনাহাটী এলাকার ওসমান গণির বাড়ির ভাড়াটিয়া ও
স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক।নিহতের বাবা কামাল উদ্দিন জানান, বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে তার ছেলে বাসা থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁিজ করেও তাকে পাওয়া যায়নি। শুক্রবার সকাল সাতটার দিকে এলাকাবাসী স্থানীয় মো. রবির পুকুরে তার ছেলের মরদেহ ভাসতে দেখে।শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জিন্নাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সাঁতার না জানার কারণে সে পানিতে ডুবে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যপারে অপমৃত্যু মামলা করে মরদেহ ময়না তদেন্তর জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।