1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রূপগঞ্জের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

রূপগঞ্জের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
Spread the love

রূপগঞ্জে কার্টন কারখানার আগুনে ৫২ মৃত্যুর ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ। আজ শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ বলেন, ‘নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শামীম বেপারীকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি চাইলে আরও লোক নিতে পারবে। যদি তারা মনে করেন, পানি, গ্যাস ও বিদ্যুতের লোক নিবে নিতে পারবে।’

অতিরিক্ত জেলা প্রশাসক শামিম ব্যাপারী বলেন, ‘নারায়ণগঞ্জের ঘটনায় আমাকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আমরা কাজ করছি। সাত দিনের মধ্যে আমরা রিপোর্ট দিয়ে দেব।’

তিনি বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে, গতকালকে সেখানে দুটি মরদেহ ছিল। আর আজকে ঢামেকের মর্গে ৪৯টি মরদেহ আনা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে মরদেহ হস্তান্তর করবে।

রূপগঞ্জের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘আমরা মাত্রই ঘটনাস্থল থেকে আসলাম। এখনও সেখানে পঞ্চম এবং ষষ্ঠ ফ্লোরে আগুন জ্বলছে। প্রতিটি ফ্লোরের আয়তন ৩৫ হাজার স্কয়ার ফুট। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। তারাই আগুন লাগার কারণ জানাবে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ কমিশনার সুভাষ চন্দ্র সাহা বলেন, ‘৪৯টি মরদেহ আনা হয়েছে। আমাদের প্রথম কাজ হবে মরদেহগুলোর ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা। এসব মরদেহের অনেকটাই আগুনে পোড়া।

রূপগঞ্জে কার্টন কারখানার আগুনে পুড়ে ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ঢাকা বিভাগের উপপরিচালক (অপারেশন) দেবাশীষ বর্ধন জানান, এরই মধ্যে পুড়ে মারা যাওয়া ৪৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এগুলো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ডিএনএ ইউনিটের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

দেবাশীষ জানান, বেশির ভাগ মরদেহই উদ্ধার করা হয়েছে ভবনের চারতলা থেকে। পঞ্চম ও ষষ্ঠ তলায় এখনও উদ্ধার অভিযান চালানো হয়নি। সেসব তলায় অভিযানের পর মৃতের প্রকৃত সংখ্যা জানানো যাবে।

তিনি আরও জানান, জরুরি বহির্গমন পথ বন্ধ থাকায় শ্রমিকরা বের হতে পারেননি। তাদের বেশির ভাগ ভবনের ছাদে উঠে যান।

ভবনটিতে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ছিল জানিয়ে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, এসব পদার্থের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে রূপগঞ্জ উপজেলার ভুলতার কর্ণগোপ এলাকায় হাশেম ফুড বেভারেজ কোম্পানির কার্টন কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

আগুনে বৃহস্পতিবার দুজনের মৃত্যু হয়। একজনের মৃত্যু হয় ভবন থেকে লাফিয়ে পড়ে। শুক্রবার উদ্ধার হওয়া ৪৯ জনসহ মোট মৃতের সংখ্যা ৫২।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares