দৌলতদিয়া এম পি কন্যার ৬’শ মানুষের মাঝে খাদ্য বিতরণ
মোজাম্মেল হক, গোয়ালন্দ রাজবাড়ী প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
আপডেট :
রবিবার, ৪ জুলাই, ২০২১
Spread the love
মোজাম্মেল হক, গোয়ালন্দ রাজবাড়ী প্রতিনিধি দৈনিক শিরোমণিঃরাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া করোনা কালিন সময় কানিজ ফাতেমা চৈতির উদ্যোগে ৬’শ অসহায় মানুষের মাঝে প্যাকেট খাদ্য ও মাস্ক বিতরণ করা হয়।শনিবার(৩জুন) দুপুরে রেলষ্টেশন ,বাসটার্মিনাল,লঞ্চ ঘাট ফেরি ঘাটের সব ছিন্নমুল মানুষের মাঝে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর সুযোগ্য কন্যা কানিজ ফাতেমা চৈতির পক্ষ হতে এই খাদ্য ও মাস্ক বিতণ করা হয়।খ্যাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুছ আলী মোল্লা, দৌলতদিয়া ২ নং ওয়ার্ড মেম্বার মো.আশরাফুল ইসলাম (আশরাফ), সাবেক ছাত্রলীগ নেতা মো. আজিজুল মন্ডল ও ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা।গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি ইউনুছ আলী মোল্লা সাংবাদিকদের বলেন,এই করোনা মহামারীর মধ্যে সাবা বাংলাদেশে লকডাউন ।এই লকডাউনের মধ্যে সাধারন ছিন্নমুল মানুষের কামাই রোজির কোন ব্যবস্থা না থাকায়। আমাদের রাজবাড়ী জেলা ১ আসনের এমপি কাজী কেরামত আলী র সুযোগ্য কন্যা কানিজ ফাতেমা চৈতির পক্ষ থেকে এই অসহায় মানুষের মধ্যে খাবারও মাস্ক বিতরণ চলছে। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।