1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১

শনিবারের মধ্যে আরও ৪৫ লাখ ডোজ টিকা আসছে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
Spread the love

আগামী দুদিনের মধ্যে দেশে মডার্না ও সিনোফার্মের মোট ৪৫ লাখ ডোজ টিকা আসছে। দেশে একসঙ্গে এত টিকা আসার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) বিকেলে নিজ বাসভবন থেকে এক ভিডিও বার্তায় মন্ত্রী বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, কাল ও পরশু- দুদিনে ৪৫ লাখ টিকা আসছে।

তিনি বলেন, আগামীকাল শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার ১২ লাখ ডোজ টিকা আসবে। ওই রাতেই সাড়ে ১২টায় আবার চীনের তৈরি সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা দেশে পৌঁছাবে। আমরা সেগুলো গ্রহণ করব।

মন্ত্রী বলেন, পর দিন (৩ জুলাই) মডার্নার আরও ১৩ লাখ ডোজ টিকা রাত সাড়ে আটটায় বিমানবন্দরে এসে পৌঁছাবে। সেদিনই সিনোফার্মের আরও ৯ লাখ ডোজ টিকা এসে পৌঁছাবে। সবমিলিয়ে মডার্না ও সিনোফার্মের মিলে মোট ৪৫ লাখ ডোজ টিকা আমরা পেয়ে যাব। দেশব্যাপী গণটিকা কার্যক্রম প্রসঙ্গে জাহিদ মালেক আরও বলেন, আমরা টিকার জন্যই অপেক্ষা করছি। ৪৫ লাখ ডোজ টিকা হাতে পেলেই আমাদের সেই পূর্বের ন্যায় টিকা কর্মসূচি শুরু করতে পারব।

এর আগে গত ২৫ জুন স্বাস্থ্যমন্ত্রী জানান, কোভ্যাক্স সুবিধার (বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্লাটফর্ম) আওতায় যুক্তরাষ্ট্রের মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পাওয়া যাবে। টিকা পেতে গত জুনে কোভ্যাক্সকে চিঠি দেয় বাংলাদেশ। সেই হিসেবে ওই উদ্যোগ থেকে পর্যায়ক্রমে প্রায় সাত কোটি টিকা দেয়ার কথা বাংলাদেশকে।

স্বাস্থ্যমন্ত্রীর এ বক্তব্যের একদিন পরই ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার টুইট করে জানান, কোভ্যাক্স উদ্যোগের আওতায় বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র।

এরপর গত ২৯ জুন দেশে জরুরি ব্যবহারের জন্য মডার্নার টিকা ঔষধ প্রশাসন অধিদফতরের অনুমোদন পায়।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি