1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খামার পর্যায়ে দক্ষতা ও আয় বৃদ্ধি নিশ্চিত করতে ব্র্যাকের খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীতে আরডিবি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ চরফ্যাশনে ক্যান্সারে আক্রান্ত কলেজছাত্র রায়হানের মৃত্যু / স্বজনদের ফাঁসাতে মিথ্যা হয়রানির অভিযোগ নবীনগরে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগ নীলফামারীতে গাঁজাসহ ১ মাদক কারবারী গ্রেফতার শিরখাড়া ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সবুজ বাঘা ফুলতলা উপজেলা শ্রেষ্ঠ কাবস্কাউট শিক্ষক নির্বাচিত শিউলী খাতুন কেশবপুরে সাংবাদিক রাজীবকে গালিগালাজ; প্রতিবাদে মানবন্ধন মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

‘ফ্যান্টাস্টিক বিস্টস থ্রি’তে জনি ডেপের পরিবর্তে মাইকেলসেন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ জুন, ২০২১

মানহানি মামলায় হেরে যাওয়ার পর ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ ফ্র্যাঞ্চাইজি থেকে সরে গিয়েছেন জনি ডেপ। তার বদলে ‘ডার্ক লর্ড গেলার্ট গ্রিন্ডেলওয়াল্ড’ চরিত্রে অভিনয় করবেন ম্যাডস মাইকেলসেন।

ম্যাডস মাইকেলসেন ছবির কাজ শুরুর আগে চরিত্রের খুঁটিনাটি সম্পর্কে জানার জন্য জনি ডেপের সঙ্গে কথা বলে নিতে চান। এ প্রসঙ্গে দ্য টাইমসে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলে নিতে চাই যদি আমাকে সুযোগ দেয়া হয়।’

এ প্রসঙ্গে অভিনেতা আরও বলেন, ‘তারা ছবিটি তৈরি করছে, তিনিও ছবিতে আর নেই। তবে আমি সেই যুদ্ধে জড়াতে চাই না। তাদের মাঝে কী হয়েছে তাও জানতে চাই না। তার কাজ হারানোর বিষয়টি ন্যায় হয়েছে নাকি অন্যায়, সেটাও জানি না। আমি শুধু জানি যে কাজ এগিয়ে নিতে হবে। তার সঙ্গে কথা বলতে পারলে ভালো হতো। তার সঙ্গে সেভাবে পরিচয় নেই আমার।’

ম্যাডস মাইকেলসেন জানান, জনি ডেপ ‘ফ্যান্টাস্টিক বিস্টস থ্রি’ ছেড়ে দেওয়ার পর বেশ তাড়াহুড়ো করেই তাকে নেয়া হয়েছে ছবিতে। স্ক্রিপ্ট ভালো লাগায় তিনি রাজি হয়ে গেছেন। এর বাইরে কোনো বিতর্কের বিষয়ে তিনি কিছু জানেন না। তিনি শুধু কাজটি ঠিকঠাক ভাবে করতে চান।

২০২২ সালের ১৫ জুলাই মুক্তি পাবে ‘ফ্যান্টাস্টিক বিস্টস থ্রি’।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি