1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
যশোরের মণিরামপুরে করোনা চিকিৎসাধীন-৭৪,মৃত্যু-২  - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

যশোরের মণিরামপুরে করোনা চিকিৎসাধীন-৭৪,মৃত্যু-২ 

জেমস আব্দুর রহিম রানা, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
Spread the love
জেমস আব্দুর রহিম রানা, স্টাফ রিপোর্টারঃ যশোরের মণিরামপুরে করোনা পরিস্থিতি ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে । স্বাস্থ্যবিধির প্রতি তোয়াক্কা না করায় প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা। সোমবার একদিনে ২২ জনের শরীরে করোনা পজেটিভ মিলেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ তথ্য নিশ্চিত করেছেন। অপরদিকে গত দু’দিনে মণিরামপুরে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে।স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ শুভ্রা রানী দেবনাথ জানিয়েছেন মণিরামপুরে সোমবার পর্যন্ত ৭৪ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে হাসপাতালে রয়েছেন মাত্র ৩ জন। অন্যরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। তিনি জানিয়েছেন জনগণ সচেতন না হলে, মণিরামপুরে খুব সহসা করোনা মহামারি আকার ধারন করবে। মশ্মিমনগর  ইউপি চেয়ারম্যান আবুল হোসেন জানিয়েছেন, শনিবার চাকলা গ্রামে জেসমিন আরা বিউটি (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত হয়ে। সোমবার পৌরসভাধীন হাকোবা গ্রামে হাসেম আলী মহলদার (৭৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে করোনা উপসর্গ নিয়ে। এ অবস্থা থেকে উত্তোরণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়নেরর সকল জনপ্রতিনিধিকে তার নিজ নিজ এলাকায় জনগণকে সজাগ ও সচেতন করার অনুরোধ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান আমাদের প্রতিবেদক জেমস আব্দুর রহিম রানাকে বলেন, এ পরিস্থিতিতে দ্রুত উপজেলার করোনা প্রতিরোধ কমিটি মিটিং করে পরবর্তী কঠোর সিদ্ধান্ত নেয়া হবে। এদিকে মণিরামপুরে হাট-বাজারে কোথাও স্বস্থ্যবিধি মেনে চলার কোন নমুনা চোখে পড়েনি। মুখে মাস্ক নেই, সামাজিক দূরাত্ব বজায় রেখে চলাসহ কোন কিছুই মানা হচ্ছেনা। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও এসব ব্যাপারে কোন গুরুত্ব দেওয়া হচ্ছেনা বলে অভিযোগ রয়েছে।এ অবস্থা নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন বলেন, সরকার এবং রাজনৈতিকভাবে আওয়ামী লীগ জনগণকে সচেতন করার কাজ করে চলেছেন। কিন্তু জনগণ গুরুত্ব দিচ্ছেননা, যখন কারোর প্রতিবেশি আক্রান্ত হচ্ছেন কেবল সেই প্রতিবেশিরাই সাবধানতা অবলম্বন করছেন। আজকের এ ক্ষেত্রে বাঁচতে হলে সকলকে সচেতন এবং স্বস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares