1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরের তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মহাকবি মাইকেল মধুসূদন দত্তর ১৫৩ তম মৃত্যবার্ষিকী পালিত রাজৈরে সাংবাদিক আওয়াল ফকিরের মায়ের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত কোটালীপাড়ায় “বৃক্ষ রোপণ ও চারা বিতরণ” কর্মসূচির উদ্বোধন তারাগঞ্জে ভিসা জালিয়াতির সাথে সংশ্লিষ্ট অভিযুক্ত ১ জন গ্রেফতার সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কালিয়ায় মানববন্ধন কুয়াকাটায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিন নারী গ্রেফতার রাতের আঁধারে বালু কাটার সময় ৫ ড্রেজার শ্রমিক আটক, ড্রেজারে অগ্নিসংযোগ রৌমারীতে ধর্ষণের চেষ্টায় এক ইউপি সদস্য গ্রেপ্তার রংপুর তারাগঞ্জে নিখোঁজের একদিন পর মিললো শিশুর মরদেহ

ভারতে কমেছে করোনার সংক্রমণ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ জুন, ২০২১

করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত ভারত যেন প্রাণ ফিরে পেতে চলেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে কমেছে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা। এছাড়া দৈনিক মৃত্যুও নেমে এসেছে দেড় হাজারের কাছাকাছি। অন্যদিকে টানা ৭৩ দিন পরে ভারতে সক্রিয় রোগী নেমে এসেছে ৮ লাখের নিচে।

আজ (শুক্রবার) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬২ হাজার ৪৮০ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন সংক্রমিত রোগী কমেছে প্রায় ৫ হাজার। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৭ লাখ ৬২ হাজার ৭৯৩ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৮৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় সাড়ে সাতশো। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৮৩ হাজার ৪৯০ জন।

দৈনিক আক্রান্তের সংখ্যা কমে আসার পাশাপাশি থেকে প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষ সুস্থ হয়ে ওঠাতে ভারতে প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। একসময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে ১০ লাখের নিচে।

আর টানা ৭৩ দিন পর শুক্রবার দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা নেমেছে ৮ লাখের নিচে। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৭ লাখ ৯৮ হাজার ৬৫৬ জন।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি