1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর

আইসিইউতে সমরেশ মজুমদার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ জুন, ২০২১
Spread the love

শ্বাসনালীতে গভীর সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কালবেলা’র স্রষ্টা খ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার। শুক্রবার (১১ জুন) কলকাতার বাইপাস সংলগ্ন অ্যাপোলো গ্লেনেগলস হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, সাহিত্যিকের নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। ফলে পরিবারের পক্ষ থেকে কোনো ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

লেখকের পরিবার সূত্রে জানা গেছে, গত ১০-১২ বছর ধরে ফুসফুসের জটিল রোগ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে (সিওপিডি) সমস্যায় ভুগছেন সমরেশ মজুমদার। এই মুহূর্তে তাকে আইসিইউতে রাখা হয়েছে। এর আগেও তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন তাকে ভেন্টিলেশনও রাখা হয়েছিল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাহিত্যিক সমরেশ মজুমদারের শ্বাসনালীতে গভীর সংক্রমণ রয়েছে। তার জের ধরেই শ্বাসকষ্ট হচ্ছিল তার। হাসপাতালে ভর্তির পর বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন তিনি। তার চেস্ট এক্সরে, সিটি স্ক্যানসহ একাধিক পরীক্ষা করা হচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। পাশাপাশি তার করোনা পরীক্ষাও করা হয়েছে।

৭৯ বছর বয়সী সমরেশ মজুমদার দুই বাংলার পাঠককে দশকের পর দশক করে বিমুগ্ধ করে রেখেছেন তার লেখনিতে। ১৯৭৬ সালে দেশ পত্রিকায় তার প্রথম উপন্যাস ‘দৌড়’ প্রকাশিত হয়। এরপর একে একে সাতকাহন, তেরো পার্বণ, স্বপ্নের বাজার, উজান গঙ্গা, ভিক্টোরিয়ার বাগান, আট কুঠুরি নয় দরজা, অনুরাগ-এর মতো উপন্যাস উপহার দিয়েছেন তিনি। তবে নিঃসন্দেহে তার সেরা সৃষ্টি ‘উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ’ ট্রিলজি।

১৯৮২ সালে আনন্দ পুরস্কার, ১৯৮৪ সালে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার, বঙ্কিম পুরস্কার এবং আইয়াইএমএস পুরস্কার জয় করেছেন সমরেশ মজুমদার। তার অসুস্থতার খবরে মন খারাপ সাহিত্য প্রেমীদের।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি