1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ভিন্ন তথ্য দিলেন নুসরাতের স্বামী নিখিল - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই

ভিন্ন তথ্য দিলেন নুসরাতের স্বামী নিখিল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ জুন, ২০২১
Spread the love

বিয়ে-বিচ্ছেদ নিয়ে বুধবার (৯ জুন) দীর্ঘ একটি লিখিত বিবৃতি দিয়েছেন অভিনেত্রী নুসরাত জাহান। তার ২৪ ঘণ্টা না পেরুতেই হাঁড়ির খবর জানালেন নুসরাতের ‘কথিত’ স্বামী নিখিল জৈন। বৃহস্পতিবার (১০ জুন) এ বিবৃতি দেন তিনি। তাতে উঠে এসেছে নানা প্রশ্নের উত্তর।

বিবৃতিতে নিখিল জৈন বলেন, প্রেমে পড়ে আমি নুসরাতকে বিয়ের প্রস্তাব পাঠাই আর তা উচ্ছ্বসিত হয়ে গ্রহণ করেছিল। ২০১৯ সালের জুন মাসে তুরস্কের বোদরুমে আমাদের ডেস্টিনেশন বিয়ে হয়। তারপর কলকাতায় রিসেপশন। আমরা স্বামী-স্ত্রীর মতোই আচরণ করতাম। পরিবার, বন্ধুবান্ধবদের সামনেও দম্পতি হিসেবেই দাঁড়াতাম। সমাজের চোখে আমরা স্বামী-স্ত্রী ছিলাম।

২০১৯ সালের ১৯ জুন তুরস্কে ধর্মীয় রীতি মেনে বিয়ে করেন নিখিল-নুসরাত। কলকাতায় ফিরে বিশেষ আইনে তাদের বিয়ে রেজিস্ট্রি করার কথা ছিল। কিন্তু তা করেননি। কী কারণে বিয়ে রেজিস্ট্রি করেননি এই যুগল? এই প্রশ্ন অনেকের।

এ বিষয়ে নিখিল বলেন, ২০১৯ সালের জুন মাস থেকে ২০২০ সালের নভেম্বরের ৫ তারিখ পর্যন্ত আমরা স্বামী-স্ত্রী হিসেবেই থেকেছি। এই সময়ে বহুবার নুসরাতকে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪-এর অধীনে বিয়ে রেজিস্ট্রার করতে বলেছিলাম। কিন্তু নুসরাত বারবার তা এড়িয়ে গেছে।

এর আগে নুসরাত দাবি করেন, তার সমস্ত জিনিসপত্র নিখিলের বাড়িতে রয়েছে। এমন দাবি নসাৎ করে নিখিল জানান, ২০২০ সালের আগস্ট মাসে এক সিনেমার শুটিংয়ের সময় (এসওএস কলকাতা) আচমকা নুসরাতের আচরণ বদলে যায়। গত বছর ৫ নভেম্বর নিখিলের আলিপুরের বাড়ি ছেড়ে নিজের ব্যাগ গুছিয়ে বালিগঞ্জের ফ্ল্যাটে শিফট করেন নুসরাত।

বিষয়টি উল্লেখ করে নিখিল বলেন, নুসরাত নিজের সমস্ত মূল্যবান সম্পত্তি, কাগজ-পত্র গুছিয়ে নিয়ে গেছে। শিফট করে যাওয়ার পর নুসরাতের জরুরি কাগজপত্র (যেমন আইটি রির্টানের ফাইল) তার কাছে পৌঁছে দিয়েছি।

বিয়ে রেজিস্ট্রি হয়নি, এজন‌্য অ্যানালমেন্ট করেই আলাদা হতে চান নিখিল। নিয়ম অনুযায়ী, নুসরাতকে আদালতে গিয়ে বলতে হবে নিখিলের সঙ্গে তার আর কোনো সম্পর্ক থাকবে না। এজন‌্য গত ৮ মার্চ আলিপুর জজ কোর্টে নিখিল জৈন দেওয়ানি মামলা করেছেন। আগামী ২০ জুলাই শুনানির দিন ধার্য হয়েছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares