1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর

বিয়ের পর ‘উমা’ নিয়ে ফিরছেন কাজল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ জুন, ২০২১
Spread the love

এই তো সপ্তাহকয়েক আগের গুঞ্জন—জনপ্রিয় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী কাজল আগরওয়াল নাকি বিয়ের পর কাজ পাচ্ছেন না। শুধু কি তাই, ভারতীয় একাধিক গণমাধ্যম এমন ইঙ্গিতও দিয়েছিল গ্ল্যামার দুনিয়া থেকে আপাতত বিরতি নিয়েছেন অভিনেত্রী।

তবে সেই গুঞ্জনকে আর দীর্ঘ হতে দিলেন না কাজল। নিজেই ঘোষণা দিলেন নতুন সিনেমার। নাম ‘উমা’। সিনেমাটি পরিচালনা করবেন তথাগত সিংহ।

বলিউডের প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, ‘উমা’ একটি পারিবারিক গল্পের সিনেমা। যেখানে দেখানো হবে—একটি বিয়ের জন্য একটি পরিবার একত্রিত হবে, যেখানে অপরিচিত ‘উমা’র আগমনে সিনেমার গল্প এগিয়ে যাবে। সিনেমাটি প্রযোজনা করছেন প্রযোজনা অভিষেক ঘোষ ও মন্ত্ররাজ পালিওয়াল। সিনেমায় আর কারা অভিনয় করছেন, সে তথ্য পরে জানা যাবে।

বিয়ের পর কাজল আগরওয়ালের একমাত্র সিনেমা হিসেবে কল্যাণ পরিচালিত ‘ঘোস্টি’ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। পত্রপত্রিকার খবর, কাজল আগরওয়ালের সিনেমা মুক্তির তালিকায় আছে ‘ইন্ডিয়ান টু’ (তামিল), ‘হে সিনামিকা’ (তামিল), ‘প্যারিস প্যারিস’ (তামিল), ‘আচার্য’ (তেলেগু) ও ‘মোসাগাল্লু’ (তেলেগু)। এ ছাড়া ভেঙ্কট প্রভু পরিচালিত ওয়েব সিরিজ ‘লাইভ টেলিকাস্ট’ দিয়ে ডিজিটালে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন কাজল। এটি মুক্তি পাবে ডিজনি প্লাস হটস্টারে।

কাজলকে সবশেষ হিন্দি সিনেমা ‘মুম্বাই সাগা’য় দেখা গেছে, যেখানে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন জন আব্রাহাম ও ইমরান হাশমি।

গেল বছরের ৩০ অক্টোবর দীর্ঘ দিনের প্রেমিক ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তেলেগু সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা কাজল আগরওয়াল।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি