1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে শাহবাগের উত্তাল অব্যাহত - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই ঢাকার ধামরাইয়ের খাস জমি পেল বেদেপল্লির ৪০ পরিবার বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার

ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে শাহবাগের উত্তাল অব্যাহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
Spread the love

ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে শাহবাগের উত্তাল অব্যাহত

ঢাবি প্রতিনিধি
বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে বর্বর নির্যাতনের ঘটনাসহ সারা দেশে ঘটে যাওয়া একের পর এক ধর্ষণ নারী নিপীড়নের ঘটনায় আজও শাহবাগে অবস্থান নিয়েছে প্রগতিশীল ছাত্রজোটসহ বেশ কয়েকটি সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। উত্তাল অব্যাহত রয়েছে। সেখানে ধর্ষণের সঙ্গে জড়িত ও পৃষ্ঠপোষকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

গত দুইদিনের মতো বুধবার সকাল ১১টা থেকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সংগঠনগুলোর নেতাকর্মীরা।

এর আগে প্রগতিশীল ছাত্রজোটের ১৬টি সংগঠনের নেতাকর্মীরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জাদুঘরের সামনে জড়ো হতে থাকে। ‘মুক্তিযুদ্ধের বাংলায় ধর্ষকদের ঠাঁই নেই’, ‘শহীদ রুমির বাংলায়, ধর্ষকদের ঠাঁই নেই’, ‘বিজ্ঞাপনে নারীকে পণ্য করা চলবে না’সহ ধর্ষণবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

পরবর্তী কর্মসূচি কি জানতে চাইলে জোটের অন্যতম শরীক ছাত্র ফ্রন্টের নেতা সাদিক হাসান জানান, ‘আমাদের উপস্থিতির সংখ্যা আরেকটু বাড়লে আমরা একটু পর শাহবাগ মোড় অবরোধ করবো।’

একইস্থানে সাড়ে এগারোটায় জড়ো হয় ‘সেভ আওয়ার ওমেন’ নামে একটি সামাজিক সংগঠন। সেখানে মানববন্ধন শেষে জাদুঘরের সামনে বসে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ দেখায়।

এরপর দুপুর ১২টায় ‘ধর্ষণের বিরোদ্ধ ছাত্র জনতার’ ব্যানারে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরাও উপস্থিত হয়। তারাও বিভিন্ন স্লোগান দিয়ে ধর্ষণের প্রতিবাদ জানায়। সমাবেশ থেকে তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি জানান।

এদিকে সাড়ে ১২টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করে ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সংগঠন টিম পজিটিভ বাংলাদেশ (টিপিবি)। সমাবেশ থেকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডের পাশাপাশি ধর্ষণ ও যৌন নির্যাতন সংক্রান্ত সকল মামলায় বাদীর পক্ষে আইনজীবী নিয়োগ ও মামলা পরিচালনার যাবতীয় ব্যায়ভার রাষ্ট্র কর্তৃক বহন নিশ্চিত করার দাবিও জানানো হয়।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares