1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

কিশোরগঞ্জে কিশোর গ্যাংয়ের বিরোধে চেয়ারম্যানপুত্র খুন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ জুন, ২০২১
Spread the love

কিশোরগঞ্জের ভৈরবে কিশোর গ্যাংয়ের বিরোধে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পুত্র স্কুলছাত্র প্রবাল (১৭) খুন হয়েছেন। মঙ্গলবার (১ জুন) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ভৈরব বাসস্ট্যান্ড-সংলগ্ন দুর্জয় মোড়ে শাকিল মোটরস নামের দোকান থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত প্রবাল পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ভূঁইয়ার ছেলে।

জানা গেছে, মোহাম্মদ হোসেন ভূঁইয়া ভৈরব বাসস্ট্যান্ড-সংলগ্ন দুর্জয় মোড় এলাকায় অবস্থিত মাতৃকা (প্রা.) হাসপাতালের মালিক। বর্তমানে তারা হাসপাতালের ওপর তলার বাসায় বসবাস করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে দুর্জয় মোড় এলাকায় কিশোর গ্যাংয়ের মাঝে ঝগড়া হয়েছে। কিশোর গ্যাংয়ের মধ্য ঝগড়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই সদস্যরা পালিয়ে যায়।

এরপর লোকমুখে খবর ছড়িয়ে পড়ে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম শিমুলের চাচাতো ভাই অন্তরসহ কয়েকজন কিশোর রক্তমাখা কাপড় নিয়ে দৌড়ে পালিয়ে গেছে।

পরে পুলিশ রাত সাড়ে ৮ টার দিকে আবারও ঘটনাস্থলে এসে শাকিল মোটরস নামের ওই দোকানটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পায় প্রবালের লাশ দেয়াল ঘেঁষে পড়ে আছে। লাশের সঙ্গে একটি খালি বস্তাও পায় পুলিশ।

ধারণা করা হচ্ছে হত্যাকারীরা লাশটি গুম করতে এ বস্তা এনেছিল। লাশ গুম করতে না পেরে হত্যাকারীরা রক্তমাখা কাপড় নিয়ে পালিয়ে যায়। নিহতের পরিবারের সদস্যরা রাত পৌনে ৯টায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করে।

নিহত বড় ভাই প্রবালের ভাই শৈবাল জানান, আমার ছোট ভাই এবার এসএসসি পাস করে কলেজে ভর্তির অপেক্ষায় ছিল। সে আজ বিকেলে বাসা থেকে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি। রাতে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি ভাইয়ের লাশ পড়ে আছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল শাকিল মোটরসের দোকানের তালা ভেঙে লাশ দেখতে পায়। প্রবালকে কে বা কারা হত্যা করেছে, তা এখনও জানা যায়নি।

তিনি আরও জানান, সিআইডির ক্রাইমসিন বিভাগে খবর দেওয়া হয়েছে। তারা এসে ঘটনা প্রত্যক্ষ করে প্রাথমিক আলামত পরীক্ষার পর লাশ থানায় নেওয়া হবে।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি