1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মাদারীপুরে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যু - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

মাদারীপুরে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
Spread the love

মাদারীপুরে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যু

জাহিদ হাসান, জেলা প্রতিনিধি মাদারীপুর
মাদারীপুরের টেকেরহাটে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটের সিটি হসপিটাল ও ডায়াগষ্টিক সেন্টারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার আমগ্রাম এলাকার শাহ জামাল শেখের আন্তঃসত্তা স্ত্রী রাশিদা বেগমের(২০) প্রসব বেদনা উঠলে সোমবার দিবাগত ১টার দিকে টেকেরহাটের সিটি হাসপাতাল ও ডায়াগষ্টিক সেন্টারে নিয়ে আসে।

এসময় রোগীর অবস্থা গুরুতর বলে জানিয়ে তার দ্রæত সিজার করা লাগবে বলে জানান। রাতেই ওই হাসপাতালের চিকিৎসক আঞ্জুমান আরা মনি অপারেশন করেন। এসময় একটি পুত্র সন্তান প্রসব করে। এরপর রাতেই অপারেশন থিয়েটারে প্রসূতি রাশিদা বেগম মারা যায় বলে দাবী প্রসূতির স্বজনদের।

তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে তাকে দ্রæত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে সিটি হসপিটাল কর্তৃপক্ষ।

নিহতের ভাই নুর হোসেন জানান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, রোগী অনেক আগেই মারা গেছে। চিকিৎসকের অবহেলায় আমার বোন মারা গেছে। আমি এর বিচার চাই। এদিকে নিহত রাশিদা বেগম লাশ টেকেরহাট সিটি হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের সামনে মঙ্গলবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ করেন স্বজনেরা। এসময় এলাকার একটি প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য জোর চেষ্টা চালায়।

এদিকে ওই হসপিটালের চিকিৎসক আঞ্জুমান আরা মনি অবহেলার কথা অস্বীকার করে বলেন, রোগী হার্ট ফেল করে মারা গেছে। আমাদের কোন অবহেলা নেই। তবে প্রসূতি মায়ের মৃত্যু হলেও নবজাত শিশুটি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক ডা. আঞ্জুমান আরা মনি।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares