1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১

কুড়িগ্রামে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, 

 ইউনুছ কুড়িগ্রাম জেলা প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : শুক্রবার, ২৮ মে, ২০২১
Spread the love
 ইউনুছ কুড়িগ্রাম জেলা প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
“রাজারহাটে ভূয়া মুক্তিযোদ্ধার ডিজিটাল প্রতারণা” শিরোনামে “দৈনিক জনকথা” পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে উক্ত পত্রিকার সম্পাদককে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে ভুয়া মুক্তিযোদ্ধার ছেলের বিরুদ্ধে।কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ভুয়া মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের গড়ে তোলা অগ্রযাত্রা সমাজ উন্নয়ন সংস্থার ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশের নামে প্রতারণার প্রতিবেদন প্রকাশ করায় এই হুমকি দেয়া হয় বলে জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক রোস্তম আলী।এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী সাংবাদিক।ভুক্তভোগী সাংবাদিক “দৈনিক জনকথা” নামক পত্রিকার সম্পাদক রোস্তম আলী কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের বাসীন্দা। বৃহস্পতিবার(২৭মে)  দুপুরে তাকে তার বাড়ির পাশে গিয়ে প্রান নাশের হুমকি দেয়া হলে  রাজারহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি  । সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, ‘রাজারহাটে ভুয়া মুক্তিযােদ্ধার ডিজিটাল প্রতারনা’ নামের একটি অনুসন্ধানী প্রতিবেদন “দৈনিক জনকথা” পত্রিকায় গতি ২৪ মে প্রকাশিত হয় । এর জের ধরে রাজারহাট ইউনিয়নের হরিশ্বর তালুক এলাকার মো. আব্দুল খালেকের পুত্র মােঃ হুমায়ুন কবীর সােহাগ(৪২) ঐ পত্রিকার সম্পাদক রোস্তম আলীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। সর্বশেষ গত ২৭মে ( বৃহস্পতিবার) মােঃ হুমায়ুন কবীর সােহাগ(৪২) সম্পাদক রোস্তমের বাড়ির কাছে এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিতে থাকে।একাকী পেলে মারপিট করে হাত-পা ভেঙে দেয়ার হুমকি দেয় হুমায়ুন।উল্লেখ্য, সাধারণ ডায়েরিতে অভিযুক্ত হুমায়ুন ভুয়া মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের পুত্র। সাম্প্রতিক সময়ে জেলায় দূর্ণীতি ও প্রতারণার দায়ে অভিযুক্ত অগ্রযাত্রা সমাজ উন্নয়ন সংস্থাটির চেয়ারম্যান আব্দুল খালেক। আব্দুল খালেক এবং তার পুত্র হুমায়ুন কবীর এর আগেও চিলমারীতে অর্থ আত্মসাতের দায়ে মহিলা বিষয়ক কর্মকর্তার দায়ের করার মামলার জামিনে আছেন।এ ব্যাপারে ভুক্তভোগী সাংবাদিক রোস্তম আলী জানান, প্রয়োজনীয় সকল প্রকার তথ্য প্রমানাদি হাতে রেখেই নিউজ প্রকাশ করা হয়েছে।রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার  সাধারণ ডায়েরি করার বিষয়টি নিশ্চিত করেন।যাহার জিডি নং ১০৭২
image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি