1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১

পটুয়াখালীতে মোটরসাইকেলসহ ৬ চোর আটক

 আবদুল্লাহ আল মামুন, স্টাফ রিপোর্টার,দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : বুধবার, ১২ মে, ২০২১
Spread the love

 আবদুল্লাহ আল মামুন, স্টাফ রিপোর্টার,দৈনিক শিরোমণিঃ পটুয়াখালীর সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম মহোদয়ের একান্ত প্রচেষ্টা ও দিকনির্দেশনায় সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: মুকিত হাসান খাঁন এর নেতৃত্বে পটুয়াখালী সদর থানা ও মহিপুর থানায় অপারেশন পরিচালনা করে অভিনব কায়দায় মোটরসাইকেল হাতিয়ে নেয়া প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজত হতে ৪ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। জনৈক মো: হুমায়ুন কবির পিতা: মো: ছিদ্দিক মিয়া, সাং: কাশেমাবাদ, থানা: গৌরনদা, জেলা: বরিশাল এর সাথে বরিশালের বৌদ্ধপাড়ার বাসিন্দা হিসেবে জনৈক রাকিবের সাথে গত ৫/৫/২০২১ তারিখে পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্রে তাদের সাথে সখ্যতা তৈরী হয়। বন্ধুত্বের অভিনয় করে রাকিব হুমায়ুনের মোটরসাইকেল (রেজি: নম্বর: বরিশাল -ল- ১১-৫৫৬৫) নিয়ে হুমায়ুনকে সাথে নিয়ে গত ৯/৫/২০২১ তারিখে পটুয়াখালীত বেড়াতে আসে। রাকিব পূর্ব পরিকল্পনা মোতাবেক তার সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের অন্যান্য সদস্য রাসেল@ দুলু (২৮) পিতা: হানিফ হাওলাদার সাং: খাজুরা, মহিপুর সহ সকলকে পটুয়াখালীতে আরেক সদস্য হালিম মুন্সীর ছোট চৌরাস্তার ভাড়া বাসায় আসতে বলে। রাসেলসহ চোর চক্রের সদস্যরা পটুয়াখালীতে এসে তার মামা হালিম মুন্সী (৪৫) পিতা: মৃত আজিজ মুন্সী সাং: খাজুরা এর পটুয়াখালীর ছোট চৌরাস্তার বাসায় অবস্থান করে। গত ৯/৫/২০২১ তারিখে সন্ধ্যায় হুমায়ুন তার মোটরসাইকেল ও রাকিবকে নিয়ে পটুয়াখালী পৌঁছলে রাকিব কৌশলে অসাধুভাবে হুমায়ুনের মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় এবং ছোট চৌরাস্তায় অবস্থিত তার চক্রের সদস্য হালিম মুন্সী, রাসেল @ দুলুর নিকট হস্তান্তর করে। পরে তারা মোটরসাইকেলটি হালিমের পরিচিত জনৈক বাচ্চুর মধ্যস্থতায় হেতালিয়া বাধঘাটের জনৈক আলামিন শিকদারের নিকট বিক্রি করে। হালিম মুন্সী ও রাকিব পালিয়ে গেলেও পুলিশ উক্ত হালিমের ছোট চৌরাস্তার বাসায় তল্লাশী করে ঐ মোটরসাইকেল সহ আরো একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। জানা যায় আসামীরা পটুয়াখালীতে বিভিন্ন ভাড়া বাসা নিয়ে স্বল্প সময় (২ মাস) অবস্থান করে বাসা পরিবর্তন করে।আসামীদের মূল বাড়ি কুয়াকাটায় হওয়ায় মহিপুর থানার অফিসার ইন চার্জকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলে তার নেতৃত্বে অভিযান পরিচালনা করে পুলিশ রাকিব ও রাসেল @ দুলুর মহিপুর থানার গঙ্গামতি সাকিনের বাসা তল্লাশী করে তাদের বাড়ি হতে আরো ২ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং ২ জনকে গ্রেপ্তার করা হয়। এ সংক্রান্তে জনৈক হুমায়ুন বাদী হয়ে ১০ জনকে আসামী করে পটুয়াখালী থানায় নিয়মিত মামলা রুজু করেন, মামলা নং: ১৬ তারিখ: ১২/৫/২০২১ ধারা: ৩৭৯/৪১১ দ:বি:। পটুয়াখালীর সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম মহোদয়ের একান্ত প্রচেষ্টা, আন্তরিকতা ও তৎপরতায় পটুয়াখালী সদর থানা ও মহিপুর থানায় সাড়াশী অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় মোটরসাইকেল হাতিয়ে নেয়া চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজত হতে ৪ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি