1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
প্রধানমন্ত্রীর ঈদ উপহার ফরিদপুরে অসহায়দের ঘরে পৌঁছে দিলো - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর ঈদ উপহার ফরিদপুরে অসহায়দের ঘরে পৌঁছে দিলো

রাজিবুল হাসান রাজিব,দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : সোমবার, ১০ মে, ২০২১
Spread the love
রাজিবুল হাসান রাজিব,দৈনিক শিরোমণিঃ
মহামারী করোনার সংক্রমণ ও জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে অনেক মানুষকে এক জায়গায় জড়ো না করে ফরিদপুর জেলা প্রশাসন ফরিদপুর সদর উপজেলা ও পৌরসভার ৪ হাজার মানুষের মাঝে তাদের ঘরে ঘরে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দিয়েছেন। জেলা প্রশাসনের ব্যতিক্রমী এ কাজে এগিয়ে এসেছেন পৌরসভার মেয়র, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কাউন্সিলরবৃন্দ, এনজিও কর্মী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সরকারি কর্মকর্তাগণ।
বর্ধিত পৌরসভার মোট ২৭ টি ওয়ার্ড থেকে সর্বাধিক দুস্থ ও অসহায় বিভিন্ন শ্রেণী পেশার ২ হাজার ৮০০ জন এবং সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ থেকে ১ হাজার ২০০ জন সহ মোট ৪ হাজার জনের মাঝে এই ঈদ উপহার “মাননীয় প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত মানবিক সহায়তা কার্ড” এর মাধ্যমে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের সরাসরি তত্ত্বাবধানে পকারভোগীদের নিকট পৌঁছে দেয়া হয়েছে। ঈদ উপহার এর প্রতিটি বস্তায় রয়েছে চাল ১০ কেজি, আলু ৫ কেজি, চিনি ০১ কেজি, সেমাই আধা কেজি, ডাল ০১ কেজি, দুধ ১ লিটার। জেলা সদরের অনুরূপ এই কার্যক্রম জেলা প্রশাসক জনাব অতুল সরকারের নির্দেশক্রমে ফরিদপুরের অন্যান্য সকল উপজেলাতেও গ্রহণ করা হয়েছে।এছাড়াও মাসব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে প্রতিদিন দুস্থদের মাঝে ইফতার বিতরণ, নির্বাচিত দুস্থ ও হতদরিদ্রদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মোট ৪৩ হাজার মানুষের মাঝে প্রতিজনকে ২ হাজার ৫শত টাকা, ভিজিএফ হিসেবে সমগ্র ফরিদপুর জেলায় ১ লক্ষ ৬ হাজার ৮৮১ জনের প্রতিজনকে ৪৫০ টাকা করে প্রদান, ৫০০ টাকা করে জেলার ৮১ টি ইউনিয়নে প্রতিটিতে ২ লক্ষ ৫০ হাজার টাকা করে মোট ২ কোটি ২ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে এবং ৩৩৩ বা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের হট লাইন নাম্বারের মাধ্যমে যখনই কোনো দুস্থ ও অসহায় মানুষের সহযোগিতার আবেদন পাওয়া যাচ্ছে তখনই জেলা প্রশাসনের কুইক রেসপন্স টিম এর মাধ্যমে তড়িৎ পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান অব্যাহত রয়েছে। ফরিদপুর করোনা ম্যানেজমেন্ট এন্ড রিলিফ অপারেশন শীর্ষক ওয়েবসাইটের মাধ্যমে গতবছর করোণা প্রাদুর্ভাবের সূচনা লগ্ন হতেই চলমান এই কার্যক্রম দুঃস্থ ও অসহায় মানুষদের কাছে এক স্বস্তির জায়গায় পরিণত হয়েছে।কিউআর কোড সম্বলিত বিশেষ ধরনের উদ্ভাবিত কার্ডের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচি সহায়তা সকলের মাঝে নির্ভুলভাবে নিয়মিত বিতরণ করা হচ্ছে। টিসিবি ও অন্যান্য সংস্থার মাধ্যমে সরকার কর্তৃক প্রদত্ত প্রণোদনাও যথাযথভাবে নিয়মিত জনগণের নিকট পৌঁছে দেওয়া হচ্ছে।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares