1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর

বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে মেট্রো স্পিনিং

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ মে, ২০২১
Spread the love

গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে মেট্রো স্পিনিং লিমিটেড। কোম্পানিটির শেয়ার গত সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের কাছে পছন্দের শীর্ষস্থানে ছিল। এর ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে প্রতিষ্ঠানটির শেয়ার।

ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসায় গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৪৫ দশমিক ৭৮ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১২ টাকা ১০ পয়সা, যা আগের সপ্তাহের শেষে ছিল ৮ টাকা ৩০ পয়সা।

শেয়ারের এমন দাম বাড়লেও সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, মেট্রো স্পিনিং চলমান হিসাব বছরের প্রথমার্ধে (২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত) শেয়ারপ্রতি মুনাফা করেছে ২০ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৩ পয়সা।

এদিকে কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের চাহিদের শীর্ষে চলে আসায় এক শ্রেণির বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রি করে দিয়েছেন। এতে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৮৩ লাখ ৬৫ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৩ কোটি ৯৬ লাখ ৭৩ হাজার টাকা।

২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এই কোম্পানিটির লভ্যাংশের তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০২০ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ দিয়েছিল। তার আগে ২০১৯ সালেও ২ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। এছাড়াও ২০১৮ সালে ২ শতাংশ বোনাস শেয়ার, ২০১৭ সালে ২ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি।

মেট্রো স্পিনিংয়ের পর গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল জেড গ্রুপের প্রতিষ্ঠান পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৪২ দশমিক ৯৩ শতাংশ। দাম বাড়ার শীর্ষ তালিকায় স্থান পাওয়া জেড গ্রুপের আরেক প্রতিষ্ঠান জেনারেশন নেক্সটের শেয়ারের দাম বেড়েছে ২৬ দশমিক ৬৭ শতাংশ।

এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- মালেক স্পিনিংয়ের ৪০ দশমিক ১৪ শতাংশ, ম্যাকসন স্পিনিংয়ের ৩৫ দশমিক ৪৫ শতাংশ, ডেল্টা স্পিনিংয়ের ৩০ দশমিক ১৬ শতাংশ, ন্যাশনাল ফিডের ২৭ দশমিক ২০ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২৫ দশমিক ২৮ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ২৫ দশমিক ২১ শতাংশ এবং জাহিন স্পিনিংয়ের ২৩ দশমিক ৫৩ শতাংশ দাম বেড়েছে।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি