আরএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হলেন ৩ কর্মকর্তা
লিয়াকত রাজশাহী ব্যুরো,দৈনিক শিরোমণিঃ
আপডেট :
বুধবার, ৫ মে, ২০২১
Spread the love
লিয়াকত রাজশাহী ব্যুরো,দৈনিক শিরোমণিঃ আরএমপি সদরদপ্তরে ৪ মে মঙ্গলবার সহকারি পুলিশ কমিশনার হতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে পদোন্নতিপ্রাপ্ত ৩ জন কর্মকর্তাকে Rank Badge পরিয়ে দেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো: সুজায়েত ইসলাম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ মজিদ আলী বিপিএমসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অতিরিক্ত পুলিশ কমিশনার পদে পদোন্নতি প্রাপ্তরা হলেন, সহকারি পুলিশ কমিশনার (শাহমখদুম) সোনিয়া পারভীন, সহকারি পুলিশ কমিশনার (বোয়ালিয়া মডেল থানা) ফারজিনা নাসরিন, সহকারি পুলিশ কমিশনার (ডিবি) মোঃ রাকিবুল ইসলাম। পুলিশ কমিশনার পদোন্নতিপ্রাপ্ত সকল কর্মকর্তাকে উষ্ণ অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ জীবনে তাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।