1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর

শুভ জন্মদিন অপি করিম

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ মে, ২০২১
Spread the love

নাট্যাঙ্গনের প্রিয় এক নাম অপি করিম। অভিনয় ও নাচ দিয়ে তিনি বাজিমাত করেছেন। প্রশংসিত হয়েছেন উপস্থাপনা ও মডেলিংয়েও। আর মঞ্চে চিরদিনই অপি করিমের নাম উচ্চারিত হবে ‘রক্তকরবী’র নন্দিনি হিসেবে। আজ ১ মে এই দর্শকনন্দিনির জন্মদিন।

অপি ১৯৭৯ সালের আজকের এই দিনে ঢাকাতেই জন্মগ্রহণ করেন। তার পুরো নাম তুহিন আরা অপি করিম। বুয়েটে শিক্ষাজীবন শেষ করেছেন তিনি। তবে ছোটবেলা থেকেই সংস্কৃতি চর্চায় মনোযোগী ছিলেন অপি। মাত্র আড়াই বছর বয়সে জনপ্রিয় টিভি নাটক ‘সকাল-সন্ধ্যা’র পারুলী চরিত্রটিতে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। তারপর বিরতি দিয়ে দিয়ে তিনি কাজ করেছেন মিডিয়াতে। দুরন্ত কৈশোরে পা দেওয়ার আগেই অপি অভিনয় করেন ‘শুকতারা’ ও ‘আপনজন’র মতো বিটিভির জনপ্রিয় দুটি ধারাবাহিকে।

মাঝে কিছুটা বিরতির পর ছোটপর্দায় অপির পুনঃআগমন ঘটে ‘৯৭ সালে হোয়াইট প্লাসের বিজ্ঞাপনচিত্রের মডেল হওয়ার মাধ্যমে। পরবর্তীতে ‘৯৯ সালে টেলিফিল্ম ‘তেপান্তরের রূপকথা’তে অভিনয়ের মধ্য দিয়ে অপি যাত্রা শুরু করেন অভিনয়ের মূলধারায়। আর ২০০০ সালে লাক্সের মডেল হওয়ার সুবাদে বড় ধরনের ব্রেক আসে অপির মডেলিং ক্যারিয়ারেও।

অপি এ পর্যন্ত কাজ করেছেন শতাধিক খন্ড নাটকে। ধারাবাহিক নাটকগুলোতে তার আগ্রহ বরাবরই ছিলো কম। তবে কাজ করেছেন বেশ কিছু টেলিছবিতে। জাহিদ হাসান, তৌকির আহমেদ, মাহফুজ আহমেদ, রিয়াজ, আজিজুল হাকিম, জিতু আহসান, শিমুল, মীর সাব্বির, মোশাররফ করিমসহ সমসাময়িক জনপ্রিয় সব অভিনেতাদের বিপরীতে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

উপস্থাপনা ও নাচেও অপি করিম মুগ্ধতা ছড়িয়েছেন দর্শকদের মাঝে। এদিকে মঞ্চ দর্শকদের মাঝেও অপি সমানভাবে আলোচিত। মঞ্চ নাটকের জনপ্রিয় দল নাগরিক নাট্য সম্প্রদায়ের একজন কর্মী অপি করিম। দলটির সফল প্রযোজনা ‘রক্তকরবী’ নাটকে তার করা নন্দিনী চরিত্রটি দারুণভাবে প্রশংসিত হয়েছে।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি