1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর

রাম চরণের নায়িকা হচ্ছেন রাশমিকা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
Spread the love

দক্ষিণী সিনেমার গুণী নির্মাতা শঙ্কর। বেশ আগে রাম চরণকে নিয়ে বড় বাজেটের একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন তিনি।

কয়েক মাস আগে শোনা যায়, নাম ঠিক না হওয়া এ সিনেমায় রাম চরণের বিপরীতে অভিনয় করবেন দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী সুজি ব্যা। এবার শোনা যাচ্ছে, সুজি নয়, রাম চরণের বিপরীতে অভিনয় করবেন রাশমিকা মন্দনা।

টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, নাম ঠিক না হওয়া এ সিনেমায় একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন রাশমিকা। প্রথমবারের মতো সাংবাদিক চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। নির্মাতারা অন‌্য চরিত্রের জন‌্য অন‌্য নায়িকাদের সঙ্গে যোগাযোগ করছেন। সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন বিজয় সেতুপথি। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

শ্রী ভেঙ্কটেশের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করবেন দিল রাজু ও শিরিষ। মজার বিষয় হলো, প্রথমবারের মতো তেলেগু সিনেমার কোনো নায়ককে নিয়ে সিনেমা নির্মাণ করছেন শঙ্কর। আগামী বছরের শুরুর দিকে সিনেমাটির শুরুর কথা রয়েছে। তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় মুক্তি পাবে এ সিনেমা।

রাম চরণের পরবর্তী সিনেমা ‘রুদ্রম রণম রুধিরাম’ বা ‘ট্রিপল আর’। রাজামৌলি পরিচালিত এ সিনেমা চলতি বছরের ১৩ অক্টোবর মুক্তির কথা রয়েছে। এছাড়া ‘আচার্য’ সিনেমায় দেখা যাবে রাম চরণকে। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রাম চরণের বাবা চিরঞ্জীবী।

রাশমিকা অভিনীত পরবর্তী সিনেমা ‘পুষ্পা’। এতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করছেন তিনি। সিনেমাটিতে আল্লু অর্জুন একজন ট্রাক ড্রাইভার। তার স্ত্রী পুষ্পার চরিত্রে অভিনয় করছেন রাশমিকা। আগামী ১৩ আগস্ট সিনেমাটি মুক্তির কথা রয়েছে। তা ছাড়া ‘মিশন মজনু’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন রাশমিকা। এ সিনেমার মাধ‌্যমে বলিউডে অভিষেক হবে তার।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি