1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
গোপালপুরে দুই মসজিদের কমিটির সংঘর্ষ, কারাগারে ৫ - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

গোপালপুরে দুই মসজিদের কমিটির সংঘর্ষ, কারাগারে ৫

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
Spread the love

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের বয়ড়াপাড়া মসজিদে ক্যালেন্ডার লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে চারজন আহত হয়েছে।

এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ উভয় পক্ষের পাঁচজনকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠিয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, আলমনগর উত্তরপাড়া মসজিদ কমিটির সঙ্গে আলমনগর দক্ষিণপাড়া মসজিদ কমিটির দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১৩ এপ্রিল বিকেলে আলমনগর উত্তরপাড়া মসজিদ কমিটির লোকজন আলমনগর দক্ষিণপাড়া মসজিদ গিয়ে ইমামের নামাজের স্থানের পাশে একটি ক্যালেন্ডার টাঙান। মসজিদ কমিটির লোকজন বাধা দেওয়ার পরও তারা ক্যালেন্ডার টাঙিয়ে চলে যান।

পরে আলমনগর দক্ষিণপাড়া মসজিদ কমিটির লোকজন ক্যালেন্ডারটি মসজিদের বারান্দায় নিয়ে টাঙিয়ে রাখেন। পরদিন বুধবার বিকেলে আলমনগর উত্তরপাড়া মসজিদ কমিটি লোকজন ক্যালেন্ডারটি বারান্দায় দেখে আলমনগর দক্ষিণপাড়া মসজিদে থাকা লোকজনদের গালিগালাজ করতে থাকেন।

এ সময় আশরাফুল আলম ইয়াসিন নামে এক যুবক তাদের বাধা দিলে আলমনগর উত্তরপাড়া মসজিদ কমিটির লোকজন হাতুরি, রড, বাঁশের লাঠি নিয়ে আশরাফুল আলম ইয়াসিনসহ মসজিদের মুসল্লিদের ওপর হামলা করেন। এতে আশরাফুল আলম ইয়াসিনসহ চারজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় আলমনগর দক্ষিণপাড়ার তোরাপ আলী বাদী হয়ে আলমনগর মধ্যপাড়ার হায়দার আলী (৪৫), হায়দার আলী ছেলে মো. জাহিদ (২১), নস্কর আলীর ছেলে সুমন মিয়া (২২), মোশারফ হোসেনের ছেলে আশরাফ আলী (২২), মোজাফফর আলী ছেলে মো. সাইফুল (২৬), হযরত আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫) ও আকবর, ঠান্ডুর ছেলে সোহাগ (২১), আবু সাইদ (৩৮), বাদশা (৪২), রশিদের ছেলে আমিনুলসহ (২৮) অজ্ঞাত আরও ১২-১৩ জনকে আসামি করে গতকাল বৃহস্পতিবার গোপালপুর থানায় মামলা দায়ের করেন। পরে আলমনগর উত্তরপাড়া মসজিদ কমিটির নিজাম বাদি হয়ে আলমনগর দক্ষিণপাড়া মসজিদ কমিটির লোকজনকে আসামি করে অপর একটি মামলা দায়ের করেন।

আলমনগর দক্ষিণপাড়ার বাসিন্দারা জানান, হাফেজ আমানউল্লাহ উস্কানিতে দীর্ঘদিন ধরে আলমনগর উত্তরপাড়া মসজিদ কমিটির সঙ্গে বিরোধ চলে আসছে। উস্কানির কারণেই আলমনগর দক্ষিণপাড়া মসজিদ ও মাদ্রাসা থেকে ভাগ হয়ে যায় আলমনগর উত্তরপাড়া।

আলমনগর উত্তরপাড়া মসজিদ কমিটির সভাপতি শমসের আলী মাস্টার বলেন, ‘ক্যালেন্ডার ছেড়াকে সংঘর্ষ হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মিমাংসার দাবি জানাই।’

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, ‘এ ঘটনাকে কেন্দ্র করে থানায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে। মামলার পর আলমনগর উত্তরপাড়া মসজিদ কমিটির শামীম, আমানউল্লাহ ও আমিনুলকে গ্রেপ্তার করা হয়েছে। আরেকটি মামলায় আলমনগর দক্ষিণপাড়া মসজিদ কমিটির দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares