1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে জাকির হোসেন বাবুকে চায় সাধারণ ভোটাররা নবীনগরে ২ পক্ষের সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু শিরখাড়ায় আইন শৃঙ্খলা রক্ষার্থে মত বিনিময় সভা অভিভাবকহীন কুয়াকাটা: প্রবেশমুখেই অব্যবস্থাপনার বাসস্ট্যান্ড খামার পর্যায়ে দক্ষতা ও আয় বৃদ্ধি নিশ্চিত করতে ব্র্যাকের খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীতে আরডিবি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ চরফ্যাশনে ক্যান্সারে আক্রান্ত কলেজছাত্র রায়হানের মৃত্যু / স্বজনদের ফাঁসাতে মিথ্যা হয়রানির অভিযোগ নবীনগরে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগ

খুলনায় করোনাভাইরাস প্রতিরোধ সভা অনুষ্ঠিত 

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
সম্রাট শাহ্ খুলনা ব্যুরো চীফ-দৈনিক শিরোমণিঃ
খুলনায় করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা ও মহানগর কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপত্বিতে খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মোঃ কামাল হোসেন অনলাইনে যুক্ত হয়।  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি ) মেয়র তালুকদার আব্দুল খালেক।
আলোচনা সভায় সিটি মেয়র বলেন, জেলায় প্রতিদিনই করোনা রোগী বাড়ছে। করোনা সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও বাধ্যতামূলকভাবে মাস্কের ব্যবহার নিশ্চিত করা এবং লকডাউন কঠোরভাবে মেনে চলতে হবে। তিনি করোনাভাইরাস প্রতিরোধে সরকারের পাশাপাশি সকলকে সহযোগিতা করার আহবান জানান।
আলোচনা সভায় করোনা রোগীর সুচিকিৎসা নিশ্চিতে সার্বিক সমন্বয়ের জন্য কমিটি গঠন করা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য নিদিষ্ট করার প্রস্তাব করা হয়। মেডিকেল কলেজ হাসপাতালে বিদ্যমান একশটি করোনা বেডের সাথে আরো একশটি বেড বাড়ানোর প্রস্তাব করা হয়। দ্রুততার সাথে করোনা টেস্টের রেজাল্ট দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া আলোচনা সভায় এক বিভাগ থেকে অন্য বিভাগে টিকা প্রদানে নিরুৎসাহিত করা হয়েছে।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ রাশেদা সুলতানা, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ, উপপুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, খুলনা চেম্বার অব কমার্সের প্রতিনিধি ডা: সেখ ফরিদ উদ্দিন, সরকারি কর্মকর্তা প্রমূখ।
Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি