1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর

আশুলিয়ায় মধ্যরাতে বাজারে আগুন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
Spread the love
রেদোয়ান হাসান,সাভার,ঢাকা,দৈনিক শিরোমণিঃ
ঢাকার সাভারে আশুলিয়ায় একটি ঐতিহ্যবাহী গ্রামীন বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে গেছে টিনশেডের তৈরি আধাপাকা দশটি দোকান ও ভিতরে থাকা মালামাল। এতে প্রায় ২০-২৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে আশুলিয়ার শিমুলিয়া বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, মধ্যরাতে শিমুলিয়া বাজারে অগ্নিকান্ডের খবরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ও ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছায়। তবে ততক্ষণে বাজারের প্রায় দশটি দোকান পুড়ে যায়। কিন্তু আগুন চারদিকে ছড়িয়ে পড়ার আগেই প্রায় এক ঘন্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, আগুনে বাজারের তামা-কাসা, মুদি ও চাসহ অন্তত দশটি দোকান পুড়ে গেছে। তবে তামা-কাসা ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির পরিমাণটা বেশি। পুড়ে যাওয়া দোকান ব্যবসায়ীদের অন্তত ২০-২৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ আরও বেশি বলে তারা দাবী করছেন। বাজারে একটি দোকানের ছিড়ে যাওয়া বৈদ্যুতিক তারের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি