1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
পুলিশকে আবারও ফুলহাতা শার্ট পরার নির্দেশ - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই ঢাকার ধামরাইয়ের খাস জমি পেল বেদেপল্লির ৪০ পরিবার বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই

পুলিশকে আবারও ফুলহাতা শার্ট পরার নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
Spread the love

প্রায় দেড় বছর পর গত ১৬ মার্চ গরমে হাফ হাতা শার্ট পরার সুযোগ পেয়েছিলেন পুলিশ সদস্যরা। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আবারও তাদের ফুল হাতা শার্ট পরার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৬ এপ্রিল) পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রোববার (৪ এপ্রিল) বাংলাদেশ পুলিশের সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিক শাখা) মো. আতাউল কিবরিয়া স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জেলা/ইউনিট প্রধানরা পুলিশ সদস্যদের সুরক্ষিত অবস্থায় দায়িত্ব পালনের সুবিধার্থে পোশাক পরিবর্তনের নির্দেশ দিতে পারেন। এক্ষেত্রে তারা নিজ নিজ এলাকার আবহাওয়া বিবেচনা করে পুলিশ সদর দফতরকে জানিয়ে ফুল হাতা শার্ট পরার নির্দেশ জারি করতে পারবেন। তবে চলতি বছরের ১৫ নভেম্বরের আগে হাফ হাতা শার্ট পরিধানের নির্দেশনা জারি করলে পুলিশ সদর দফতরকে অবহিত করতে হবে।

এ বিষয়ে ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মর্যাদার এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে এই প্রতিবেদককে বলেন, গত এক মাস ধরে সারাদেশে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় পুলিশ সদর দফতর থেকে ফুলহাতা শার্ট পরার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ মেনে চলার জন্য ডিএমপি থেকেও আমাদের বলা হয়েছে।

এর আগে গত ১১ মার্চ পুলিশ সদর দফতরের এক আদেশে পুলিশের সব সদস্যকে গ্রীষ্মকালীন ইউনিফর্ম (হাফ হাতা শার্ট) পরার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশটি ১৬ মার্চ থেকে কার্যকর হয়।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares