ফরিদপুরে ৩৫০ (তিনশত পঞ্চাশ) পিচ ইয়াবাসহ গ্রেফতার একজন
রিপোর্টার
আপডেট :
সোমবার, ৫ এপ্রিল, ২০২১
Spread the love
রবিউল হাসান রাজিব ,দৈনিক শিরোমণিঃ
ফরিদপুর জেলার ভাংগা উপজেলা হতে ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-৮, সিপিসি-২।
ফরিদপুর র্যাব-৮ এর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪ এপ্রিল রবিবার সকালে ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে জেলার ভাংগা থানাধীন মুনসুরাবাদ বাস স্ট্যান্ড সংলগ্ন জুয়েল স্টোর এর সামনের সড়কে অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে মাদক ব্যবসায়ী আসামী মুনসুরাবাদ গ্রামের শেখ মহর আলীর ছেলে শেখ নুর মোহাম্মদ(৩৫) কে আটক করা হয়। এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ৩৫০ (তিনশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট, এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৪টি সীমকার্ডসহ ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য ইয়াবা ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলা ভাংগা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।