1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
ডিমলায় ৭৮ টি পূজামণ্ডপে আনসার-ভিডিপি সদস্য বাছাই সম্পন্ন দিঘলিয়ায় আতাই নদী থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল উদ্ধার বাগেরহাট কচুয়ায় বিএমএসএফ-এর ১৯ সদস্যের কমিটি অনুমোদন চাঁদপুরে জেলেদের ৫টন চাল জব্দ, বিক্রির অভিযোগে তদন্ত কমিটি সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে মল্লিকের সাক্ষাৎ নবীনগরে ‘মিরপুর স্বপ্নযাত্রা ফাউন্ডেশন’-এর মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের বিসি কমিটির সভা অনুষ্ঠিত এমপি নয়নের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি কুয়াকাটায় পর্যটন কার্নিভাল উপলক্ষে মতবিনিময় সভা জামপুরে জাকির হোসেন বাবুকে ঘিরে নির্বাচনী তৎপরতা

খাগড়াছড়িতে ডাকাতি ও গণধর্ষনের ঘটনার রহস্য উদঘাটন

মো. আকতার হোসেন,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
  • আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
Spread the love

খাগড়াছড়িতে চাঞ্চল্যকর দুর্ধর্ষ ডাকাতি এবং প্রতিবন্ধী নারীকে গণধর্ষনের ঘটনায় ক্লু উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৭ জনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তাদের দোষ স্বীকার করেছে আটককৃতরা।

রবিবার সকালে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ এ তথ্য জানান। এ সময় তিনি আরো জানান, ইতিমধ্যে আটককৃত ৭জনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতদলের ব্যবহৃত অস্ত্র, সিএনজি এবং লুন্ঠিত বেশ কিছু জিনিস। মুলত পরিকল্পিত ভাবে তারা ডাকাতি এবং ধর্ষনের উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি। এ সময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আনোয়ার হোসেনসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ আরো জানান, আটককৃতরা সবাই পেশাদার অপরাধী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ধর্ষন, ডাকাতি, চুরির একাধিক মামলা রয়েছে। জেলখানায় থাকা অবস্থায় একে অপরের সাথে পরিচয় হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নুরুল আমিন, বেলাল হোসেন, ইকবাল হোসেন, আব্দুল হালিম, শাহিন মিয়া, মো. অন্তর ও আব্দুর রশিদ। তাদের সবার বাড়ি খাগড়াছড়ি সদর, গুইমারা, রামগড় ও মাটিরাঙ্গা উপজেলায়।

ঘটনার দিন লুটপাটের এক পর্যায়ে মা-বাবাকে এক রুমে বেঁধে রেখে অন্য রুমে প্রতিবন্ধী ওই তরুণী (২৬)’কে ডাকাতদলের ৪ সদস্য উপর্যুপরী ধর্ষণ করে। ঘটনার পর খাগড়াছড়ি, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭জনকে আটক করা হয়।

প্রসঙ্গত, বুধবার দিবাগত গভীর রাতে জেলা শহরের বলপাইয়া আদাম এলাকায় একটি ঘরে সবাইকে বেঁধে ডাকাতিকালে প্রতিবন্ধি নারী (২৬)কে গণধর্ষনের ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় পৃথক দুটি মামলা করেছেন ভিকটিমের মা। ঘটনার পর থেকে খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম, ঢাকাসহ বিভিন্ন স্থানে আটককৃত ও জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধনসহ নানা কর্মসূচী অনুষ্ঠিত হয়।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি