1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নিয়ামতপুরের ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুর রাজ্জাকের স্মরণসভা ও দোয়া মাহফিল - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক ভেড়ামারা থানা পরিদর্শন নীলফামারীর ডিমলায় টিকে আছে হারিয়ে যাওয়া পাতকুয়া

নিয়ামতপুরের ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুর রাজ্জাকের স্মরণসভা ও দোয়া মাহফিল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ মার্চ, ২০২১
Spread the love
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ খাদ্যমন্ত্রী, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, দূর দিনের সেই রাজ্জাক, ৭ ফুটের সেই রাজ্জাককে আর আমরা ফিরে পাবো না। যাকে আমরা দেশের ও দলের দূর দিনে সব সময় পাশে পেয়েছি। আন্দোলন সংগ্রামে যে মানুষটি কখনও পিচপা হননি। যাকে যখন ডেকেছি, তখনই পাশে পেয়েছি।
শনিবার (২০ মার্চ) বেলা ১১টায় রসুলপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মরহুম আব্দুর রাজ্জাকের স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বরত্ন উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে, তাই বাংলাদেশকে আরো এগিয়ে নিতে শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নেই।  জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশরত্ন থেকে বিশ্বরত্ন হিসেবে খ্যাতি অর্জনে সক্ষম হয়েছেন, তার নেতৃত্ব আজ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে, আমাদের প্রিয় বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের বিরোধিতা করছে বিএনপি জামায়াত-শিবিরের প্রেতাত্মারা। তবে দেশের মানুষ বোঝে শেখ হাসিনার বিকল্প নেই। সেজন্য জনগণ তাদের প্রতিহত করছে, দেশবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামীলীগের সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
মরহুম আব্দুর রাজ্জাক সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আরো বলেন, আমি ১ মার্চ যখন এসেছিলাম। তখন আমার বাসায় আমার স্নেহের ছোট ভাই আব্দুর রাজ্জাকের পায়ে ব্যান্ডিজ দেখে বলেছিলাম, পায়ে কি হয়েছে। তিনি বলেন, অপারেশন করেছি। ভালো হয়ে গেছে। ধুলো, বালি যাতে না পড়ে তাই ব্যান্ডিজ করে রেখেছি। সেদিন রাত ৯টা পর্যন্ত রাজশাহী বিমানবন্দর পর্যন্ত আমাকে এগিয়ে দিয়ে এসেছে। রাত ১১টায় তাঁর মৃত্যুর সংবাদ পাই। এ চেয়ে দুঃখের আর কি হতে পারে?
রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ প্রতাপ চন্দ্র মুন্ডার সভাপতিত্বে শোক সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ইশ্বর চন্দ্র বর্মন, নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন মজুমদার।
রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সাদেকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, প্রয়াত রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাকের ছেলে ও মেয়েসহ ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares