1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১ শিরখাড়া ইউ নির্বাচনে শীর্ষে আছেন সাবেক চেয়ারম্যান পুত্র সবুজ বাঘা নড়াইলে মধুমতি নদী ভাঙ্গন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন। বরাবো ইউনিয়ন ভূমি অফিস নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নরসিংদীতে পাটকল শ্রমিককে কুপিয়ে হত্যা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
Spread the love


নরসিংদী প্রতিনিধি মো: খায়রুল ইসলামঃ নরসিংদীতে বাড়িতে ঢুকে মোঃ রবিউল­াহ (৪৫) নামে পাটকলের সাবেক এক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত। গতকাল রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদী পৌর এলাকার কামারগাঁও এলাকায় পরিবারের সদস্যদের সামনেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মোঃ রবিউল­াহ কামারগাঁও এলাকার আবদুল জব্বারের ছেলে ও ইউএমসি জুটমিলের একজন স্থায়ী শ্রমিক ছিলেন। পাটকলটি বর্তমানে বন্ধ থাকায় ঘটনার সময় বাড়িতেই ছিলেন তিনি।
নিহতের পরিবারের সদস্যরা জানান, মোঃ রবিউল­াহর ছোট ছেলে টেক্সটাইল মিলের শ্রমিক সজীব (২০) প্রায় দিনের মত বিকেলেও স্থানীয় একটি মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায়। সেখানে খেলার সময় বিকেল ৫টার দিকে রোহান (২০) নামের এক যুবকের সাথে তার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় উপস্থিত লোকজন বিষয়টি মিমাংসা করে দেন। পরে বিকাল সাড়ে ৫টার দিকে সজীব বাড়িতে এসে কাজে চলে যায়। এরপর সন্ধ্যা ৬টার দিকে রোহান একটি চাপাতি নিয়ে উত্তেজিত অবস্থায় সজীবদের বাড়িতে প্রবেশ করে।
এ সময় সজীবকে না পেয়ে তার বাবা রবিউল­াহর ঘাড়ে ও কপালে চাপাতি দিয়ে কোপ দেয়। এতে রবিউল­াহ মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় উপস্থিত পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, ফুটবল খেলায় কথা কাটাকাটির জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ নরসিংদী সদর হাসপাতালে গিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। যার বিরুদ্ধে অভিযোগ ওই যুবককে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

 

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি