1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডিমলায় ৭৮ টি পূজামণ্ডপে আনসার-ভিডিপি সদস্য বাছাই সম্পন্ন দিঘলিয়ায় আতাই নদী থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল উদ্ধার বাগেরহাট কচুয়ায় বিএমএসএফ-এর ১৯ সদস্যের কমিটি অনুমোদন চাঁদপুরে জেলেদের ৫টন চাল জব্দ, বিক্রির অভিযোগে তদন্ত কমিটি সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে মল্লিকের সাক্ষাৎ নবীনগরে ‘মিরপুর স্বপ্নযাত্রা ফাউন্ডেশন’-এর মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের বিসি কমিটির সভা অনুষ্ঠিত এমপি নয়নের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি কুয়াকাটায় পর্যটন কার্নিভাল উপলক্ষে মতবিনিময় সভা জামপুরে জাকির হোসেন বাবুকে ঘিরে নির্বাচনী তৎপরতা

চট্টগ্রামে অস্ত্র মামলায় ২ জনের কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
Spread the love
মোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি :চট্টগ্রামে অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে চান্দগাঁও থানার দায়ের করা মামলায় দুই আসামিকে কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ দণ্ডাদেশ দেন।
আদালতের পেশকার মো. ফুয়াদ জানান, আসামি মো. ইদ্রিসকে ১০ বছর ও ইকবাল প্রকাশ সুমনকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক। ইদ্রিস চান্দগাঁও থানার পশ্চিম ফরিদা পাড়া ঝর্ণা কলোনির মৃত ইউসুফের ছেলে এবং ইকবাল প্রকাশ সুমন হাটহাজারীর পূর্বধলা মুরাদ তালুকদার বাড়ি নুরুল ইসলামের ছেলে।
রায় ঘোষণার সময় ইদ্রিস আদালতে উপস্থিত ছিলেন। ইকবাল প্রকাশ সুমন পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালে ১৬ সেপ্টেম্বর ভোর পৌনে ৩টার দিকে বহদ্দারহাট কাঁচা বাজার সড়কের ইব্রাহিম হাজী ও নাজির বাড়ির সামনে ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত জড়ো হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানার এসআই গোলাম মোহাম্মদ নাছির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে ডাকাত দল।
পুলিশও ডাকাতদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পরে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় মো. ইদ্রিস ও ইকবালকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও দা উদ্ধার করা হয়। পরে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়। এসময় কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছিলেন। এ ঘটনায়  এসআই গোলাম মোহাম্মদ নাছির বাদি হয়ে চান্দগাঁও থানায় মামলা করেন।
মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ নোমান চৌধুরী বলেন, ২০১৫ সালে চান্দগাঁও থানার একটি অস্ত্র মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ করে সাত আসামির মধ্যে দুইজনের কারাদণ্ড দিয়েছেন আদালত। এদের মধ্যে মো. ইদ্রিসকে ১০ বছর ও ইকবালকে ৭ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি