1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বিশ্ববিদ্যালয়ে ভর্তির পূর্বে ডোপ টেস্ট হবে - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

বিশ্ববিদ্যালয়ে ভর্তির পূর্বে ডোপ টেস্ট হবে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
Spread the love

 

শিরোমণি ডেস্ক : উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আগে প্রত্যেক শিক্ষার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে। যেসব শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবে শুধুমাত্র সেসব শিক্ষার্থীর ডোপ টেস্ট করা হবে। সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু হওয়ার পর সরকার নিয়ন্ত্রিত সব বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম ছড়িয়ে দেয়া হবে।

যাদের ডোপ টেস্টে মাদক সেবনের নমুনা পাওয়া যাবে তারা ভর্তির অযোগ্য হিসেবে বিবেচিত হবেন। সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এক্ষেত্রে জিরো টলারেন্স অবলম্বন করবে। কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না। একাদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠকের কার্যবিবরণীতে ৬.৪ ধারা থেকে এ তথ্য জানা যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব (প্রশাসন-১) মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার স্বাক্ষরিত ওই পত্রটি ইতিমধ্যে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। এ কার্যক্রমটি দ্রুত শুরু হবে বলে জানা গেছে।

৬.৪ ধারায় উল্লেখ করা হয়েছে যে, উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির পূর্বে ও চূড়ান্ত পরীক্ষায় অবতীর্ণ হওয়ার পূর্বে ‘ডোপ টেস্ট- বিশেষ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ হতে সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং সচিব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় বরাবরে ডোপ টেস্ট/বিশেষ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করার বিষয়ে পত্র প্রেরণ করা হলো।

এতে বলা হয়েছে যে, দেশব্যাপী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রম আরো গতিশীল ও জোরদার করার লক্ষ্যে প্রায় ৬৩ কোটি টাকা ব্যয়ে ৩ বছর মেয়াদি ‘মাদকাসক্ত শনাক্তকরণ ডোপ টেস্ট প্রবর্তন (প্রথম পর্যায়) শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares