1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মুফতি আনাস-অভিনেত্রী সানার বিয়ে নেপথ্যে - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

মুফতি আনাস-অভিনেত্রী সানার বিয়ে নেপথ্যে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
Spread the love

 

বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে আনাস বলেন, আমি কখনোই সানাকে নির্দিষ্টভাবে জীবনযাপনের জন্য বাধ্য করিনি। গত ছয় মাস আগে ইনস্টাগ্রামে সানা জানিয়েছিলেন তিনি হিজাব পরবেন। লোকজন ভেবেছিল, এটা হয় তো মহামারীর কারণে সাময়িক ভয় থেকে সৃষ্ট আবেগ।

‘কিন্তু সানা সব সময়ই কাজের জায়গা থেকে নিজেকে আলাদা রাখতে চেয়েছিলেন। আমি ভেবেছিলাম, ওকে কিছুটা সময় দেয়া উচিত। তবে ও হঠাৎই বিনোদন দুনিয়া ছাড়ার ঘোষণা করে দিল। এতে আমিও কিছুটা হতবাক হয়েছিলাম।’

আনাস আরও বলেন, আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম যে, আমি সানাকে বিয়ে করতে চাই এবং তিনি আমার প্রার্থনা শুনেছিলেন। আমার মনে হয়, আমি যদি অন্য কাউকে বিয়ে করতাম হয়তো এত খুশি হতাম না। সানা নিজে সম্পূর্ণ নয়। তবে ও আধ্যাত্মিক, ক্ষমাশীল এবং স্বচ্ছ হৃদয়ের মানুষ। আমি সর্বদা এমন একটি মেয়েকে চেয়েছিলাম, যে আমার পরিপূরক এবং আমাকে সম্পূর্ণ করবে।

তিনি আরও জানান, লোকজন এখনও আমাকে জিজ্ঞাসা করছে যে, আমি কীভাবে একজন অভিনেত্রীকে বিয়ে করতে পারি? যারা এমন প্রশ্ন করছেন তারা ভীষণই সংকীর্ণ মনের বলে জানান তিনি।

আনাস বলেন, এটি আমার জীবন এবং এ বিষয়ে কারো মন্তব্য করা উচিত নয়। লোকেরা নির্দ্বিধায় ভাবতে পারে যে, আমাদের মধ্যে কোনো মিল নেই, তবে আমরা জানি আমরা কতটা সামঞ্জস্যপূর্ণ।

বলিউড অভিনেত্রী সানা খান ইসলামের টানে তার ১৫ বছরের সুদীর্ঘ ক্যারিয়ারের ইতি টানেন গত অক্টোবরে। এর দেড় মাস পর ২০ নভেম্বর মুফতি আনাসকে বিয়ে করেন তিনি। বর্তমানে এ দম্পতি হানিমুনের জন্য কাশ্মীরে রয়েছেন। সূত্র: ইন্ডিয়া টুডে

 

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares