1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মুক্তাগাছার চাঞ্চল্যকর সূচী হত্যায় ঘাতক মা - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই ঢাকার ধামরাইয়ের খাস জমি পেল বেদেপল্লির ৪০ পরিবার বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই

মুক্তাগাছার চাঞ্চল্যকর সূচী হত্যায় ঘাতক মা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
Spread the love

নিজস্ব সংবাদদাতাঃ বাবার কাছে চলে আসতে চাওয়ায় মা কর্তৃক মেয়েকে মারধর,শেষ পরিনতি মৃত্যু। সূচিকে লাশ হয়ে আসতে হলো বগুড়া থেকে ময়মনসিংহের মুক্তাগাছায়। গত (২৫ ফেব্রুয়ারি) রাত অনুমান ০৮.৪৫ মিনিটে মুক্তাগাছা পাড়াটুঙ্গী রহিমা জান্নাতুল জামে মসজিদের পাশে ০৬(ছয়) বছরের অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার করে মুক্তাগাছা থানা পুলিশ। ২৬ ফেব্রুয়ারি লাশের পরিচয় পাওয়া যায়। মুক্তাগাছা থানায় ভিকটিমের বাবা সাইফুল ইসলাম এজাহার দায়ের করিলে মামলা নং-২০, তারিখ-২৭/০২/২০২১ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়। জেলা পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী মামলাটি ডিবিতে হস্তান্তর হয়। পুলিশ সুপারের দিকনির্দেশনায় ওসি (ডিবি‍‍‍)- শাহ কামাল আকন্দের সার্বিক তত্বাবধানে মামলাটি তদন্তকালে এসআই(নিঃ) পরিমল চন্দ্র সরকার একটানা অভিযান পরিচলনা করে ঘটনায় জড়িত সন্দেহে ভিকটিমের মা মোছাঃ চম্পা বেগম ওরফে রুমা (২৬),পিতা-মৃত ইব্রাহিম, সৎ বাবা জিয়ার উদ্দিন মাতা-জোবেদা বেগম, সাং-আড়ালিয়া, থানা-জামালপুর সদর,জেলা-জামালপুর
বর্তমানে-রফিকুল ইসলাম এর বাড়ির ভাড়াটিয়া, নারুলী মধ্যপাড়া,থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া।গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থেকে (০১লা মার্চ) ভোরে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ ময়মনসিংহ। ভিকটিম সূচী তার বাবা সাইফুলের নিকট লালিত পালিত হতেন। মা চম্মা ০৩(তিন) বছর পূর্বেই স্বামী সাইফুলকে রেখে বগুড়া চলে যায়। বগুড়া সদর থানাধীন ঘুন্ডিমোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করত। একমাস আগে ভিকটিমের মা বগুড়া থেকে জামালপুর এসে কাউকে না বলে তার দাদির নিকট থেকে সূচীকে নিয়ে বগুড়া চলে যায়। কিন্তু ভিকটিম সূচী বগুড়া তার মা‌য়ের নিকট থাকতে চান নি। এজন্য মা তাকে প্রায়ই মারধর করত। ঘটনার ৪/৫ দিন আগে সূচীকে মাথায় আঘাত করে। এক পর্যায় সে অসুস্থ্ হলে বগুড়া হাসপাতালে ভর্তি করে। ০১ দিনপর শিশুটি মারা যায়। মৃতদেহ পরেরদিন শিশুটির মা বাস যোগে ময়মনসিংহ মুক্তগাছা এনে মসজিদের কাছে ফেলে পালিয়ে যায়। আসামীকে চম্পা বেগম ওরফে রুমা (২৬) কে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হাফিজ আল আসআদ ২নং আমলী আদালতে সোর্পদ করা হলে, হত্যাকান্ডের বর্ণনা দিয়ে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares