র্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে জানা যায় আশুলিয়ায় একটি চক্র নিয়মিত জুয়ার আসর বসাচ্ছে।
পরে সিপিসি-২ র্যাব-৪ এর কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার রাকিব মাহমুদ খানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ৮ জন জুয়ারিকে আটক করে।
এসময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার ৪ সেট প্লেয়িং কার্ড, ৯টি মোবাইল সেট, ৪৪ হাজার ৩৬০ নগদ টাকা উদ্ধার করা হয়।
এবিষয়ে সিপিসি-২ র্যাব-৪ এর কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, গ্রেফতারকৃত আসামিরা জুয়া খেলায় যুক্ত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।